June 8, 2025 11:49 AM

printer

FIH হকি প্রো লিগ ২০২৪-২৫য়ে, নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়াগেনার হকি স্টেডিয়ামে ভারতের পুরুষ হকি দল নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে।

এফ আই এইচ FIH হকি প্রো লিগ ২০২৪-২৫য়ে, নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়াগেনার হকি স্টেডিয়ামে ভারতের পুরুষ হকি দল, আয়োজক দেশ নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে গেছে। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং একটি গোল করেন। নেদারল্যান্ডসের হয়ে গোল দুটি গোল করেন থিস ভ্যান ডাম।
এই হারের ফলে, ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ভারত এই লিগের চতুর্থ স্থানে নেমে গেছে। অপরদিকে, বর্তমান অলিম্পিক বিজয়ী দল নেদারল্যান্ডস, ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। ভারতের পুরুষ হকি দল আবার সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।