অঞ্চলিক সংবাদ

September 5, 2025 12:37 PM

views 20

ভারতরত্ন মাদার টেরেসার আজ ২৯ তম প্রয়াণ দিবস

ভারতরত্ন মাদার টেরেসার আজ ২৯ তম প্রয়াণ দিবস। আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেসার প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।  কলকাতায় মাদার হাউসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মাদার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

September 5, 2025 12:26 PM

views 76

দিল্লীতে যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে

জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীতে যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আজ সকালে জলস্তর ছিল দুশো সাত দশমিক তিন সাত মিটার। গত কয়েকদিন ধরে দিল্লীতে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। নিচু জায়গায় থাকা মানুষদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ময়ুর বিহার PHASE 1 সহ বেশ কয়েকটি জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে।

September 5, 2025 12:22 PM

views 36

বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আজ

আজ শিক্ষক দিবস। বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হবে। সমাজ গঠনে শিক্ষকদের অবদান ও ভূমিকার কথা তুলে ধরা হয় দিনটিতে। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়ো...

September 4, 2025 9:54 PM

views 17

পাটজাত পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে বস্ত্রমন্ত্রক কলকাতা ও দিল্লিতে ফ্যাশন শোয়ের আয়োজন করবে।

পাটজাত পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে বস্ত্রমন্ত্রক কলকাতা ও দিল্লিতে ফ্যাশন শোয়ের আয়োজন করবে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ কলকাতায় মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির সমাবর্তমনে দীক্ষান্ত ভাষণে একথা জানান। তিনি বলেন, মানুষ এতোদিন পাটজাত পণ্য হিসেবে শুধুমাত্র শপিং ...

September 4, 2025 1:05 PM

views 9

বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আদিবাসীদের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারত সরকার।

বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আদিবাসীদের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারত সরকার। দেশের ট্রাইবাল এলাকাগুলিতে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান পড়ার জন্য উৎসাহ জোগাতে কাজ করছে কলকাতার ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স IACS। ভারত সরকারের এই সংস্থা পুরুলিয়ার সিধ...

September 3, 2025 10:11 AM

views 55

জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের আদিম জনগোষ্ঠীর সবচেয়ে বড়ো উৎসব হলো-“করম পরব”।

আজ করম পরব। জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের আদিম জনগোষ্ঠীর সবচেয়ে বড়ো উৎসব হলো-"করম পরব"। এই উৎসব মূলতঃ কৃষি ভিত্তিক। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের  প্রধানত জঙ্গলমহলের বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করছেন এলাকার কুড়মি সম্প্র...

September 3, 2025 10:08 AM

views 3

কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আজ জন্মদিন।

কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আজ জন্মদিন। অভিনেতার জন্ম শতবর্ষ উদযাপনের লক্ষ্যে শহর জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বকালের শ্রেষ্ঠ ও জনপ্রিয় অভিনেতা হিসাবে তাঁর অসাধারণ অভিনয় প্রতিভার জন্য আজও মহানায়ক হিসাবে তিনি অমর হয়ে রয়েছেন আপামর বাঙালির হৃদয়ে। দিনটি উপলক্ষে উত্তর কলকাত...

September 3, 2025 10:06 AM

views 99

চলতি মরশুমে কলকাতা শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

চলতি মরশুমে কলকাতা শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, সর্বশেষ পরিসংখ্যান অর্থাৎ ২৪শে আগস্ট পর্যন্ত শহরে মোট ৩৮৩ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। গতবছর এই সংখ্যা ছিল ৩১২ জন। তবে ২০২৩ সালের পরিসংখ্যানের তুলনায় তা বেশ খানিকটা কম। ইতিমধ্যেই সানি পার্ক...

September 3, 2025 10:04 AM

views 20

রাজ্যের চল্লিশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুই হাজারেরও অধিক প্রতিষ্ঠান কোথাও শিক্ষক শূন্য বা কোথাও মাত্র একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন বলে শিক্ষা দপ্তরের পোর্টালে জানানো হয়েছে।

রাজ্যের চল্লিশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুই হাজারেরও অধিক প্রতিষ্ঠান কোথাও শিক্ষক শূন্য বা কোথাও মাত্র একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন বলে শিক্ষা দপ্তরের পোর্টালে জানানো হয়েছে। এই সব স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। কোন বিদ্যালয় যাতে শিক্ষক শূন্য না থাকে তার জন্য ...

September 3, 2025 10:01 AM

views 6

মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ফাইনাল পরীক্ষায় ভুয়ো শংসাপত্র দেওয়ার কারণে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন।

মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ফাইনাল পরীক্ষায় ভুয়ো শংসাপত্র দেওয়ার কারণে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইট জানানো হয়েছে  তফশিলি উপজাতি বা এসটি ক‌্যাটাগরিতে এই তিন পরীক্ষার্থীর আবেদন করেছিল। কিন্তু পিএসসি তাঁদের শংসাপত্র খতিয়ে দেখে নি...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।