অঞ্চলিক সংবাদ

April 15, 2025 1:31 PM

views 13

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়েছে

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তীর্থযাত্রীরা শ্রী অমরনাথ জী শ্রাইন বোর্ডের ওয়েবসাইট,  jksasb.nic.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও সারা দেশে ৫৪০টি নির্ধারিত ব্যাঙ্কের শাখা, পঞ্চায়েত ভবন, বৈষ্ণবীধাম এবং মহাজন হল থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। অম...

April 15, 2025 10:37 AM

views 22

ভারতীয় আবহাওয়া দপ্তর-আইএমডি,  আগামী ২-৩ দিন রাজস্থান ও গুজরাটের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর-আইএমডি,  আগামী ২-৩ দিন রাজস্থান ও গুজরাটের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম মধ্যপ্রদেশে আগামী তিনদিন একই পরিস্থিতি থাকবে। কেরালা এবং মাহে আজ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে মৌসম বিভাগ। ওড়িশায় আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির স...

April 15, 2025 9:43 AM

views 16

লখনউয়ের লোকবন্ধু হাসপাতালের দ্বিতীয় তলায় গতরাতে ভয়াবহ আগুন লাগে।

লখনউয়ের লোকবন্ধু হাসপাতালের দ্বিতীয় তলায় গতরাতে ভয়াবহ আগুন লাগে। এর জেরে রোগী ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হতাহতের কোনও খবর নেই। ২০০ জনেরও বেশি রোগীকে নিরাপদে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ড বলে প্রাথমিক অনুমান।

April 14, 2025 9:24 AM

views 10

শক্তিপীঠ কালীঘাট মন্দিরে আগত পুণ্যার্থীদের সুবিধায় নবনির্মিত স্কাই ওয়াকের আজ সূচনা হচ্ছে

শক্তিপীঠ কালীঘাট মন্দিরে আগত পুণ্যার্থীদের সুবিধায় নবনির্মিত স্কাই ওয়াকের আজ সূচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় সেখানে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। ৪৩৫ মিটার দীর্ঘ এই স্কাই ওয়াকটি তৈরীর কাজ ২০২১ সালের অক্টোবর মাসে শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ ন...

April 14, 2025 9:08 AM

views 24

চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বসে গাজনের মেলা

আজ চৈত্র সংক্রান্তি। বাংলা ১৪৩১ সালের শেষ দিন ৩১শে চৈত্র। চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বসে গাজনের মেলা। তারকেশ্বর পূণ্যধাম সহ হুগলির নানা স্থানে সাড়ম্বরে পালিত হয় গাজনের উৎসব ও মেলা। হুগলি, পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ রাজ্যের নানা স্থানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বসে গাজনের মেলা, চড়কের মেলা ...

April 14, 2025 8:59 AM

views 12

চাকরি ফিরিয়ে দেবার দাবিতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ

চাকরি ফিরিয়ে দেবার দাবিতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ। বুধবার দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের। এর জন্য আজই ধর্মতলা থেকে বাসে রওনা দেবেন চাকরি হারানো শিক্ষকরা। পয়লা থেকে ৭ই মে পর্যন্ত রিলে অনশন এবং ৮ ই মে‌ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে আমর...

April 13, 2025 10:10 PM

views 11

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লি জেলায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লি জেলায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।  প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন।      উল্লেখ্যও, অ...

April 13, 2025 10:06 PM

views 56

মুর্শিদাবাদের জঙ্গীপুর, সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের হিংসাদীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে।

মুর্শিদাবাদের জঙ্গীপুর, সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের হিংসাদীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে। রাস্তাঘাট ফাঁকা। হিংসা বিধ্বস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। অনেক জায়গায় গ্রামে মানুষ নেই। বিএসএফ-এর রুটমার্চের পাশাপাশি চলছে পুলিশ বাহিনীর টহলদারি। হিংসায় এ পর্...

April 13, 2025 12:26 PM

views 9

চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় উত্তরভারতে ফসল তোলার উৎসব বৈশাখী উদযাপিত হচ্ছে

চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় উত্তরভারতে ফসল তোলার উৎসব বৈশাখী উদযাপিত হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডীগড়ে সকলে এই উৎসবে মেতে উঠেছেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশেবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বৈশাখী প্রত্যেকের জীবনে নতুন আশা, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে।

April 13, 2025 11:42 AM

views 11

প্রধানমন্ত্রী, বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল হরিয়ানা যাচ্ছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল হরিয়ানা যাচ্ছেন। হিসারে পৌঁছে তিনি বিমানবন্দরে নতুন টার্মিনালের শিলান্যাস করবেন। একই সঙ্গে হিসার থেকে অযোধ্যা যাওয়ার বাণিজ্যিক বিমানের যাত্রার সূচনা করবেন। পরে তিনি একটি জনসভায় যোগদান করবেন। অপরাহ্নে যমুনানগরে একাধিক উন্নয়নম...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।