পশ্চিমবঙ্গ

May 27, 2025 2:55 PM

views 108

পশ্চিমবঙ্গ সরকার বাল্যবিবাহ রোধে ছেলে-মেয়েদের সচেতন করার ওপর জোর দিচ্ছে

পশ্চিমবঙ্গ সরকার বাল্যবিবাহ রোধে ছেলে-মেয়েদের সচেতন করার ওপর জোর দিচ্ছে। ইউনিসেফ এর রাজ্যস্তরীয় সভায় রাজ্যের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী ডা: শশী পাঁজা বলেন, মেয়ে ও ছেলে সবাইকে বাল্যবিবাহের কুফল নিয়ে সজাগ করা প্রয়োজন। যাতে তারা নিজেদের বৈবাহিক বয়সের আগেই বিয়েতে উৎসাহ না পায়। সভায় উপস্থ...

May 27, 2025 8:52 AM

views 33

যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো রেল আগামী পয়লা জুন থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে।

যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো রেল আগামী পয়লা জুন থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে। ওই দিন থেকে ট্রেন আসার আগে মেট্রো স্টেশন প্রাঙ্গণে প্ল্যাটফর্মের প্রান্তে হলুদ লাইন অতিক্রম করলে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আড়াইশো টাকা জরিমানা করা হবে বলে মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্...

May 27, 2025 8:43 AM

views 27

বিকাশ ভবনে গতকাল শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে আলাদা বৈঠক করে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন।

বিকাশ ভবনে গতকাল শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে আলাদা বৈঠক করে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন। ওই সংগঠনের বক্তব্য, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, তা তাঁরা জানতে চেয়েছিলেন। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে সরকার কি পদক্ষেপ করবে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সংগঠনের সভাপতি মৃন্...

May 25, 2025 9:37 PM

views 25

অপারেশন সিন্দুরের সাফল্যে, আজ উত্তর ২৪ পরগণা ও মেদিনীপুরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়

অপারেশন সিন্দুরের সাফল্যে দেশে বীর সেনানীদের সম্মান জানাতে বিজেপির তরফে আজ উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের নেতা অর্জুন সিং, কৌস্তব বাগচী, শীলভদ্র দত্ত , তাপস রায় প্রমুখ। জগদ্দল অকল্যান্ড জুট মিল মাঠ থেকে শুরু হয়ে ভাটপাড়া মোড়ে ...

May 25, 2025 9:29 PM

views 29

রাজ্য সরকার যৌথ নদী কমিশন গঠনের দাবি জানিয়েছে

ভুটান পাহাড় থেকে নেমে আসা একাধিক নদীর জলপ্রবাহ জনিত প্লাবনের সমস্যা নিরসনে পদক্ষেপ করার জন্য রাজ্য সরকার যৌথ নদী কমিশন গঠনের দাবি জানিয়েছে। একই সঙ্গে বর্ষায় ঐ সমস্ত নদীর জলপ্রবাহ এবং ভাঙ্গন সংক্রান্ত সমস্যার উপর লাগাতার নজরদারি চালাতে  গঠন করা হয়েছে ১২টি ক্যুইক রেসপন্স টিম । বর্ষার সময় উত্তরবঙ্...

May 24, 2025 9:47 PM

views 23

UPSC সিভিল সার্ভিস –প্রিলিমিনারি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে ট্রেন পরিষেবা দেবে।

UPSC সিভিল সার্ভিস –প্রিলিমিনারি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে মোট ১৩০ টি ট্রেন পরিষেবার পরিবর্তে ৬৯ টি আপ ও ৬৯ টি ডাউন সহ মোট ১৩৮ টি ট্রেন পরিষেবা দেবে। আগামীকাল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকে কবি সুভাষ এর প্রথম পরিষেবা সকাল ৯টার পরিবর্তে সক...

May 24, 2025 9:40 PM

views 25

হাজিরা দেওয়ার ক্ষেত্রে গাফিলতে জাতীয় মেডিক্যাল কমিশন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে জরিমানা করেছে।

আধার ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতিতে স্বাস্থ্যকর্মীদের হাজিরা দেওয়ার ক্ষেত্রে গাফিলতি, শিক্ষক চিকিৎসকদের উপস্থিতির হার, কলেজগুলিতে পরিকাঠামোগত ঘাটতি সহ নানা অভিযোগে জাতীয় মেডিক্যাল কমিশন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে প্রায় দুই কোটি টাকা জরিমানা করেছে। কলকাতা মেডিক্যাল কলেজকে ২০ লক্ষ, SSKM-...

May 24, 2025 6:03 PM

views 39

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২২ তম পর্ব। ঐদিন বেলা ১১টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্রও, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে।

May 24, 2025 6:01 PM

views 26

হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে।

হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গেও জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবার নির্ধারিত সময়ের আগেই কেরালায় বর্ষা প্রবেশ করায় এরাজ্যেও আগাম বর্ষা প্র...

May 24, 2025 1:25 PM

views 30

ঝাড়খন্ডের জামতাড়া গ্যাং-এর তিন সদস্যকে বর্ধমান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝাড়খন্ডের জামতাড়া গ্যাং-এর তিন সদস্যকে বর্ধমান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের আলমগঞ্জে তারা বাড়ি ভাড়া নিয়েছিল।গোপন খবরের ভিত্তিতে দিল্লি সফদরজং থানার পুলিশ এদের গ্রেফতার করে। ধৃত রবি মন্ডল, রমেশ কুমার মন্ডল ও মহেন্দ্র কুমার মন্ডলকে গতকাল বর্ধমানে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা ...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।