জম্বু ও কাশ্মীর

April 22, 2025 9:48 PM

views 584

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ একদল পর্যটকের উপর জঙ্গি হামলায় বেশ কয়েকজন পর্যটক নিহত

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় একদল পর্যটকের উপর অজ্ঞাতপরিচয় জঙ্গি হামলায় বেশ কয়েকজন পর্যটক হতাহত হয়েছেন। তবে আহত ও নিহত পর্যটকদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতি আরও পরিষ...

April 22, 2025 5:34 PM

views 64

জম্মু কাশ্মীরের প্যাহেলগাঁওয়ের বৈস্বরন জঙ্গলে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গীরা হামলা চালিয়েছে

জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার প্যাহেলগাঁওয়ের বৈস্বরন জঙ্গলে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গীরা হামলা চালিয়েছে। ঘটনায় ৪ জন পর্যটক আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে রেখে তল্লাশি চলছে।

April 20, 2025 10:05 PM

views 37

জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় প্রবল মেঘ ভাঙ্গা বৃষ্টি শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে

জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় প্রবল মেঘ ভাঙ্গা বৃষ্টি শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নাগারে বৃষ্টি জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাশরি এবং বাণিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে।...

April 20, 2025 4:01 PM

views 33

জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল শিলাবৃষ্টি, ধসের কারণে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে।

জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল শিলাবৃষ্টি, ধসের কারণে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। একশো জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। একনাগাড়ে বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাশরি এবং বানিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে। ধরম কুন্দ গ্রামে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০টি...

April 15, 2025 1:31 PM

views 13

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়েছে

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তীর্থযাত্রীরা শ্রী অমরনাথ জী শ্রাইন বোর্ডের ওয়েবসাইট,  jksasb.nic.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও সারা দেশে ৫৪০টি নির্ধারিত ব্যাঙ্কের শাখা, পঞ্চায়েত ভবন, বৈষ্ণবীধাম এবং মহাজন হল থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। অম...

April 12, 2025 4:54 PM

views 43

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চাৎরু জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চাৎরু জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। অভিযান এখনও চলছে।  গত বুধবার ওই অঞ্চলে জঙ্গী উপস্থিতির খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সেসময় জঙ্গিরা গা ঢাকা দিলেও, গ...

April 10, 2025 10:03 PM

views 33

জাতীয়তা বিরোধী কাজকর্মে জড়িত থাকার জন্য জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা দুজন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।

জাতীয়তা বিরোধী কাজকর্মে জড়িত থাকার জন্য জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা দুজন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এদের মধ্যে একজন পুলিশ বিভাগের সহকারি ওয়ারলেস অপারেটর এবং অন্যজন পূর্ত দফতরে কর্মরত ছিলেন। জম্মু-কাশ্মীরের গোয়েন্দা সংস্থাগুলি এবং পুলিশের নজরে তাদের কাজকর্ম রাষ্ট্রের স্বা...

April 10, 2025 1:17 PM

views 35

জম্মু কাশ্মীরের উধমপুর জেলার মার্তা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গীদের মধ্যে সংঘর্ষের পর আজ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে।

জম্মু কাশ্মীরের উধমপুর জেলার মার্তা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গীদের মধ্যে সংঘর্ষের পর আজ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে। উধমপুরের SSP আমোদ অশোক নাগপুরে জানিয়েছেন, জঙ্গলের মধ্যে দু-তিনজন জঙ্গীর লুকিয়ে থাকার খবর মিলেছে। উঁচু পর্বতশৃঙ্গ, ঘন জঙ্গল এবং নীচে নদী থাকায়, সেখানে পৌ...

April 7, 2025 11:48 AM

views 56

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে জম্মু পৌঁছেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে জম্মু পৌঁছেছেন। জম্মু বিমানবন্দরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ শ্রী শাহকে স্বাগত জানান। আজ, শ্রী শাহ কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত৫ রক্ষী বাহিনী -বি এস এফের 'বিনয়' সীমান্ত...

March 27, 2025 2:19 PM

views 27

জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আজ নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আজ নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত চারদিন ধরে নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। আজ সকালে রাজবাগের ঘাটি জুঠানা এলাকায় একজন জঙ্গিকে দেখা গেলে নিরাপত্তা বাহিনী তাকে ধরার চেষ্টা করে। এরপরই দুপক্ষের মধ্যে গুলি বিনিম...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।