June 25, 2024 11:06 PM

views 14

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

আবগারি নীতি কেলেঙ্কারিতে অর্থ তছরুপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতের আদেশের ওপর আজ স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। বিচারপতি সুধীর কুমার জৈনের অবকাশকালীন বেঞ্চে আজ দিল্লির রাউস এভিনিউ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ...

June 25, 2024 11:00 PM

views 18

লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ নবনির্বাচিত বেশ কিছু সাংসদ শপথ নিয়েছেন।

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ নবনির্বাচিত বেশ কিছু সাংসদ শপথ নেন। গতকাল নব নির্বাচিত ২৬৬ জন সাংসদ শপথ গ্রহণ করেন। উল্লেখযোগ্য যারা আজ শপথ নিয়েছেন তাঁদের মধ্যে আছেন, বিজেপির ওম বিড়লা, দুষ্যন্ত সিং, সম্বিত পাত্র, বৈজয়ন্ত পান্ডা, প্রতাপ চন্দ্র সারেঙ্গী, নারায়ণ রাণে। পাঞ্জাবের প্রাক্ত...

June 25, 2024 10:53 PM

views 16

অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে এনডিএ-র প্রার্থী হয়েছেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বিরোধী INDI জোট, কংগ্রেস সাংসদ কে. সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। #আগামীকাল অধ্যক্ষ পদে নির্বাচন।

প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা, অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে এনডিএ-র প্রার্থী হয়েছেন। অন্যদিকে, বিরোধী INDI জোট, কংগ্রেস সাংসদ কে. সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। দুজনেই আজ তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ পদে নির্বাচন হবে আগামীকাল। এর আগে সপ্তদশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেই অধ্যক্ষ হিসেবে নির...

June 25, 2024 1:20 PM

views 21

সর্বশক্তি দিয়ে দেশের জরুরি অবস্থা যারা প্রতিরোধ করেছিলেন, সেই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

দেশে জরুরি অবস্থা আজ ৫০ বছরে পড়ল । ১৯৭৫ সালের ২৫ শে জুন  এই জরুরি অবস্থা জারি করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই দিনগুলিতে যারা সর্বশক্তি দিয়ে জরুরি অবস্থার প্রতিরোধ করেছিলেন, সেই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেছেন, কিভাবে কংগ্রেস মানুষের মৌলিক...

June 25, 2024 12:15 PM

views 31

নতুন দিল্লীতে কৌশলগত খনিজ ব্লকগুলির চতুর্থ পর্বের নিলামের সূচনা

কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও ঐ দপ্তররে প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে গতকাল নতুন দিল্লীতে কৌশলগত খনিজ ব্লকগুলির চতুর্থ পর্বের নিলামের সূচনা করেন। এই পর্বের মধ্যে ৬ টি রাজ্যের ২১ টি ব্লক রয়েছে। রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, কর্ণাটক, রাজস্থান ও উত্তর প্রদেশ...

June 25, 2024 10:00 AM

views 20

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে টি -২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে ভারত টি -২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। এই নিয়ে পঞ্চমবার টি -২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছলো ভারত। সেন্ট লুসিয়ায় গতকাল সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে। অসিনায়ক রোহিত শর্মা ৯২ র...

June 24, 2024 9:56 PM

views 2

পশ্চিম উপকূলে আগামী পাঁচ দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার পরিস্থিতি অনুকূল রয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের বাকি অংশেও বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে আগামী ৩-৪ দিনের মধ্যে । পশ্চিম উপকূলে আগা...

June 24, 2024 9:20 PM

views 24

দীর্ঘ ৭৭ বছর পর কলকাতা ও রাজশাহীর মধ্যে আন্তঃসীমান্ত রেল পরিষেবা শুরু হচ্ছে

ভারতের কলকাতা ও বাংলাদেশের রাজশাহীর মধ্যে আন্তঃসীমান্ত রেল পরিষেবা শুরু হচ্ছে । দীর্ঘ ৭৭ বছর এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা করা হয়। এই রুটে ট্রেন চলাচল আরম্ভ হলে বাংলাদেশের উত্তরাঞ্চল...

June 24, 2024 7:54 PM

views 24

দক্ষিন আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে

দক্ষিন আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আন্টিগুয়ায় আজ সুপার এইটের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিন আফ্রিকা তিন উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে করেছিল ১৩৫ রান। এরপর বৃষ্টির জন্য ম্যাচ কিছু সময় বন্ধ থাকায় দক্ষিন আফ্রিকার সামনে ...

June 24, 2024 7:49 PM

views 15

পশ্চিমবঙ্গের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজ রাজ্যের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে নবান্নে এক বৈঠক করেন। হাওড়ায় নির্বাচিত পুরবোর্ড না থাকায় ওই এলাকার পাঁচ বিধায়ককে বৈঠকে ডাকা হয়। বিভিন্ন পুরসভার কাজ নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুরসভাগুলির নিম্নমানের পরিষেবা নিয়েও তিনি সমালোচনায় স...