July 17, 2024 11:35 AM

views 11

সম্প্রতি চার বিধানসভা উপনির্বাচনে অধিকাংশ ভোটদাতাকে ভোট দিতে দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করেছে।

সম্প্রতি চার বিধানসভা উপনির্বাচনে অধিকাংশ ভোটদাতাকে ভোট দিতে দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করেছে। উপ নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের মধ্যে থেকে প্রতিকী হিসেবে ১০০জনকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার, প...

July 16, 2024 9:44 PM

views 18

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়।

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, মধুবনি ছাড়াও নয়াদিল্লি ও পুণের বিভিন্ন এলাকায় সকাল ৬ টা থেকে প্রায় ১০ ঘন্টা ধরে তল্লাশি চলে। তদন্তকারীরা, ডিজিটাল রেকর্ড সহ বেশকিছু নথি ব...

July 16, 2024 9:39 PM

views 31

বন্যা ও অতি ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের ১৭টি জেলার দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত।

বন্যা ও অতি ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের ১৭টি জেলার দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। এছাড়াও বরেলি, পিলিভিট ও শাহজাহানপুরের শহরাঞ্চলও বন্যার কবলে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে বন্যা দুর্গতদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ...

July 16, 2024 9:35 PM

views 10

কংগ্রেস কর্ণাটকে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দিচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন।

কংগ্রেস কর্ণাটকে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দিচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। হরিয়ানায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে এখানেও একই কাজ করবে। তিনি বলেন, হরিয়ানায় কোনও অবস্থাতেই এমনটা হতে দেওয়া হবে না। মহেন্দ্রগড়ের পালিতে কেন্দ্রী...

July 16, 2024 8:13 PM

views 33

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনউথের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ১২টি হাই-ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টেরও উদ্বোধন করেন।

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনউথের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জয়শঙ্কর জুগনৌথএর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। তাঁরা ভারত-মরিশাসের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং এর প্রসারের প্রশংসা করেন। ডঃ জয়শঙ্কর বলেন, তিনি ভারত-মরি...

July 16, 2024 7:43 PM

views 17

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আজ বিচারপতি এন কোটিশ্বর সিং ও বিচারপতি আর মহাদেবন’কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আজ বিচারপতি এন কোটিশ্বর সিং ও বিচারপতি আর মহাদেবন’কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি কোটিশ্বর সিং বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ হাই কোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে বিচারপতি আর মহাদেবন, মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি পদে রয়েছেন। আইন ও বিচার মন্ত্রক...

July 16, 2024 6:26 PM

views 36

কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, উৎপাদনের পরিমাণ বাড়াতে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ফসলের গুনমাণ উন্নত করতে বিজ্ঞানীদের উচিত সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করা। তিনি আজ নতুন দিল্লীতে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এর ৯৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কৃষকদের আয় দ্বিগুণ করা সহ সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্র...

July 16, 2024 5:07 PM

views 24

জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গি দমন অভিযানে কর্তব্যরত অবস্থায় ৫ নিরাপত্তারক্ষী শহীদ হয়েছেন।

  Jammu And Kashmir'এর ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-এ এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপ এস ও জির এক জওয়ান সহ ৫ নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের- দার্জিলিঙের লেবং এর ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল রাত পৌনে আটটা নাগাদ ডোডার ধারি গো...

July 16, 2024 12:42 PM

views 18

রাজ্য বিধানসভার অধিবেশন আগামী সোমবার ২২-শে জুলাই বসতে চলেছে।

রাজ্য বিধানসভার অধিবেশন আগামী সোমবার ২২-শে জুলাই বসতে চলেছে। সর্বদলীয় বৈঠকের পর প্রথম দিন শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে। পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচী স্থির করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। এই অধিবেশনে পয়লা জুলাই থেকে ব...

July 16, 2024 12:41 PM

views 41

কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলার শুনানি  শেষ হয়েছে।

কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলার শুনানি  শেষ হয়েছে। গতকাল রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর আইনজীবীর  বক্তব্য শুনে নির্দেশ স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও।  শুনানির সময় রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, মুখ্যমন্...