July 20, 2024 10:44 AM

views 12

মহিলাদের এশিয়া কাপ T-20 ক্রিকেট প্রতিযোগিতায় গতবারের বিজয়ী ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে।

মহিলাদের এশিয়া কাপ T-20 ক্রিকেট প্রতিযোগিতায় গতবারের বিজয়ী ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে।  শ্রীলঙ্কার ডাম্বুলায় গতসন্ধ্যায় এই ম্যাচে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের মেয়েরা ৩৫ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৫ এবং...

July 20, 2024 10:43 AM

views 13

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আজ ঝাড়খন্ডের রাঁচি যাচ্ছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আজ ঝাড়খন্ডের রাঁচি যাচ্ছেন। তিনি রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে ভাষণ দেবেন। এছাড়াও, দলের রাজ্য শাখার কোর গ্রুপের বৈঠকে যোগদান এবং বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচীও রয়েছে তাঁর। ঝাড়খন্ডের বিজেপি প্রধান বাবুলাল ...

July 20, 2024 10:41 AM

views 24

গুজরাতের উপকূলীয় জেলা সৌরাষ্ট্রে গত দু’দিনের ভারী বৃষ্টিতে নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

গুজরাতের উপকূলীয় জেলা সৌরাষ্ট্রে গত দু দিনের ভারী বৃষ্টিতে নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আকাশবানীর সংবাদদাতা জানাচ্ছেন, সবথেকে খারাপ অবস্থা দেবভূমি দ্বারকা এবং পোরবন্দরের। গত ৩৬ ঘন্টায় সেখানে ২০ ইঞ্চির বেশী বৃষ্টি হয়েছে। রাজ্যের প্রায় ৫৭টি জেলা বন্যা কবলিত। পরিস্থিতি সামাওল দিতে বিপর...

July 20, 2024 10:17 AM

views 8

সুইডিশ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিংগলস এর সেমি ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল, ক্রোয়েশিয়ার দুজে আজদুকভিচ-এর মুখোমুখি হবেন।

সুইডেনের বাস্তাদে আজ সুইডিশ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিংগলস এর সেমি ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল, ক্রোয়েশিয়ার দুজে আজদুকভিচ-এর মুখোমুখি হবেন। নাদাল গতকাল আর্জেন্টিনার মারিয়ানো নাভনকে ৬-৭,  ৭-৫, ৭-৫ এ  হারিয়ে সেমিফাইনালে ওঠেন। আরেক সেমিফাইনালে আর্জেন্টিনার থিয়াগো আগাস্তিন তিরান্তে, সপ্তম বাছ...

July 20, 2024 9:46 AM

views 15

মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা সহ একাধিক ক্ষেত্র, যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা সহ একাধিক ক্ষেত্র, যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সফটওয়ারে আউটেজের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম হেনস্তার শিকার হন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যার আপডেটে স...

July 20, 2024 9:43 AM

views 20

মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি।

মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির সঙ্গে আর বি আই বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। তাতে দেখা গেছে, মাত্র ১০টি ব্যাঙ্ক এবং এন বি এফ সিতে ...

July 20, 2024 9:38 AM

views 28

ভারত, ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরো জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।

ভারত, ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরো জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।    ভুটান সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের প্রধানমন্ত্রী শেরিং তোপগে-র সঙ্গে সাক্ষাৎ করে ভারতের এই অবস্থানের কথা তুলে ধরেন। ভুটান সরকার ও সেদেশের জনগণের অগ্রাধিকার...

July 20, 2024 9:32 AM

views 18

সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কার্ফু ঘোষনা করেছে।

সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কার্ফু ঘোষনা করেছে। পুলিশ দেশজুড়ে ছড়িয়ে পড়া হিংসা সামাল দিতে না পারায় সেনা নামানো হয়েছে। সরকারী চাকরীতে সংরক্ষণের বিরোধীতা করে কোটা সংস্কারের দাবিতে তৈরী হওয়া আন্দোলনকে ঘিরে হিংসার ঘটনায় এখনো পর্যন্ত সারা দেশে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনে...

July 19, 2024 9:20 PM

views 35

সুপ্রিম কোর্ট, রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করেছে

সংবিধানের ৩৬১ নম্বর ধারায়  ফৌজদারি, দেওয়ানি ও সাংবিধানিক মামলায় তদন্ত করা থেকে রাজ্যপালের পদ-কে দেওয়া রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের মহিলা কর্মীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করেছে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শীর্ষ আ...

July 19, 2024 9:12 PM

views 27

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগামী ২০৩০সালের মধ্যে সারাদেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে।

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগামী ২০৩০সালের মধ্যে সারাদেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে। কলকাতায় আজ সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করে কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি একথা জানিয়েছেন। তিনি বলে...