October 6, 2024 2:50 PM

views 17

মুম্বাইয়ের চেম্বুর এলাকায় আজ ভোরে আগুনে পুড়ে এক পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে

মুম্বাইয়ের চেম্বুর এলাকায় আজ ভোরে আগুনে পুড়ে এক পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। দোতলা একটি বাড়ির একতলায় শর্ট সার্কিটের ফলে আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

October 6, 2024 2:48 PM

views 20

মুর্শিদাবাদের শমসেরগঞ্জের শিকদারপুরের দিকে গঙ্গার ভাঙন শুরু হয়েছে

মুর্শিদাবাদের শমসেরগঞ্জের শিকদারপুরের দিকে গঙ্গার ভাঙন শুরু হয়েছে। গঙ্গার জল বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয় সামশেরগঞ্জের নতুন শিবপুরে, লোহরপুর,মহেশটোলায়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়ে শিকদারপুরের বিস্তীর্ণ এলাকা। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি। তলিয়ে গিয়েছে মাট...

October 5, 2024 9:44 PM

views 20

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে ভারতের শীর্ষ প্রত্নতাত্ত্বিক, যাদুঘর বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের সঙ্গে বৈঠক করেছেন

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে ভারতের শীর্ষ প্রত্নতাত্ত্বিক, যাদুঘর বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের প্রাচীন সামুদ্রিক ইতিহাস নথিভুক্ত করা এবং উদযাপনের জন্য বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে শ্রী সোনোয়াল বলেন, ভারতের সামুদ্রিক ইতিহাস শুধু...

October 5, 2024 9:38 PM

views 25

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন (ডিআরডিও) রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে চতুর্থ প্রজন্মের অত্যন্ত স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের তিনটি সফল পরীক্ষা চালিয়েছে

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন (ডিআরডিও) রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে চতুর্থ প্রজন্মের অত্যন্ত স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের তিনটি সফল পরীক্ষা চালিয়েছে। উচ্চ-গতির লক্ষ্যবস্তু ঠেকাতে এই পরীক্ষা চালানো হয়। মানব বহন যোগ্য বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমটি যৌথভাবে তৈরি করেছে রিসার...

October 5, 2024 9:32 PM

views 15

উত্তর লেবাননের ত্রিপোলিতে আজ সকালে  ইসরায়েল আক্রমন চালায়

উত্তর লেবাননের ত্রিপোলিতে আজ সকালে  ইসরায়েল আক্রমন চালায়।  এই প্রথম ত্রিপোলীতে হামলা হল।  অন্যদিকে রাজধানী বেইরুটের শহরতলিতে একের পর এক বোমা হামলার পর  ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নতুনকরে  স্থলপথে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের বিমান বাহিনী  লেবাননে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। সীমান্তবর্তী অঞ্চ...

October 5, 2024 9:25 PM

views 21

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নাইজেরিয়ার ৩৬টির মধ্যে ৩৩টি রাজ্যে কলেরার কারণে কমপক্ষে ৩৫৯ জন প্রাণ হারিয়েছেন

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নাইজেরিয়ার ৩৬টির মধ্যে ৩৩টি রাজ্যে কলেরার কারণে কমপক্ষে ৩৫৯ জন প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এনসিডিসি জানিয়েছে, রাজধানী শহর আবুজাতে কলেরায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮শো সাইত্রিশ জন। আফ্রিকার এই দেশে ঘনবসতিপূর্ণ এল...

October 5, 2024 9:17 PM

views 36

বিজেপি ঝাড়খণ্ডে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে

বিজেপি ঝাড়খণ্ডে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। পাঁচটি সংকল্প এই নামে সংক্ষিপ্ত ইশতেহারে পাঁচটি মূল বিষয় উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে "গোগো-দিদি" যোজনায় রাজ্যের সকল মহিলাকে মাসে দুই হাজার একশ টাকা দেওয়া হবে। সমস্ত পরিবারকে পাঁচশত টাকায় একটি এলপিজি...

October 5, 2024 5:14 PM

views 11

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে মহিষমারিতে নিখোঁজ চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ পুকুর থেকে উদ্ধারের পর পরিস্হিতি উত্তপ্ত, বাড়ছে রাজনৈতিক চাপান উতোর

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে মহিষমারিতে নিখোঁজ চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধারের পর পরিস্হিতি উত্তপ্ত। বাড়ছে রাজনৈতিক চাপান উতোরও। কুলতলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশচন্দ্র মন্ডল আজ এলাকায় গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। দুপুরে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে মৃত ছাত্র...

October 5, 2024 4:40 PM

views 19

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিমে কৃষি ও পশুপালন সংক্রান্ত ২৩ হাজার ৩-শো কোটি টাকার এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যাযাবর ও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ মহারাষ্ট্রের ওয়াসিমে কৃষি ও পশুপালন সংক্রান্ত ২৩ হাজার ৩-শো কোটি টাকার এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। পি এম কিষাণ যোজনা অষ্টাদশ কিস্তির টাকা প্রদান করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে ৯ ক...

October 5, 2024 4:15 PM

views 16

ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এস সি ও-র শীর্ষ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে কোনরকম দ্বিপাক্ষিক আলোচনায় ভারত বসবে না বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন

ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এস সি ও-র শীর্ষ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে কোনরকম দ্বিপাক্ষিক আলোচনায় ভারত বসবে না বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ আই সি সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সু-শাসন বিষয়ক এক আলোচনায় যোগ দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়...