December 29, 2024 9:41 AM

views 26

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা ১১ টায় আকাশবাণীর “মন কি বাত” অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা ১১ টায় আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটিই হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের ১১৭ তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে...

December 29, 2024 9:38 AM

views 22

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বরফ জমে থাকার কারণে যান চলাচল বন্দ করে দেওয়া হয়েছে।

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বরফ জমে থাকার কারণে যান চলাচল বন্দ করে দেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ৪৪ নম্বর জাতীয় সড়কের দু প্রান্ত থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। এক হাজার ৩০০-রও বেশি ভারি  যান কাজিগুন্দ, রামবান, উধমপুর এবং জম্মুতে আটকে পড়েছে। যাত্রীদের সড়ক সম্পর্কিত ...

December 29, 2024 9:30 AM

views 33

হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে।

হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ছিলো। ম্যাচের ৬৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জেকসন থাওনাওজাম গোল করেন। ৯০ মিনিটে হায়দ্রাবাদের হয়ে গোল পরিশোধ করেন মনোজ মহম্মদ । এই ম্যাচ ড্র হওয়ার ফলে ইস্টবেঙ্গল ১৩ ম্...

December 28, 2024 2:36 PM

views 25

প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং-এর শেষকৃত্য আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হচ্ছে। যমুনা নদীর তীরে গানস্যালুটের মাধ্যমে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত রয়েছেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং-এর শেষকৃত্য আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  সম্পন্ন হচ্ছে। যমুনা নদীর তীরে গানস্যালুটের মাধ্যমে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে, ডক্টর সিং-এর নশ্বর দেহ কংগ্রেসের সদর দফতর থেকে নিয়ে আসা হয় নিগমবোধ ঘাটে । প্রধানমন্ত্রী নরেন্...

December 28, 2024 11:41 AM

views 32

দক্ষিণ কোরিয়ার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Choi Sang-mok বলেছেন সরকারের প্রধান লক্ষ্য হল বর্তমানে রাজনৈতিক অস্হিরতার মধ্যেই দেশে ভারসাম্য আনা।

দক্ষিণ কোরিয়ার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Choi Sang-mok বলেছেন সরকারের প্রধান লক্ষ্য হল বর্তমানে রাজনৈতিক অস্হিরতার মধ্যেই দেশে ভারসাম্য আনা। উত্তর কোরিয়ার প্ররোচনার সম্ভাবনার প্রেক্ষিতে তিনি সেনা বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে বলেছেন, গতকাল দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি, পূর্ববর্তী ভারপ্রাপ্ত র...

December 28, 2024 11:18 AM

views 19

পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী-জিনাত এখন বাঁকুড়ার রানিবাঁধ থানার বারুনি-গোপালপুর এলাকায় রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন।

পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী-জিনাত এখন বাঁকুড়ার রানিবাঁধ থানার বারুনি-গোপালপুর এলাকায় রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। আজ সকালে গতরাতের অবস্হান থেকে প্রায় ছয় কিলোমিটার এগিয়ে মানবাজার এক নম্বর ব্লকের নৈনানি গ্রামের কাছে আশ্রয় নিয়েছিল। বিডিও দেবাশিস ধর অডিও মেসেজে ...

December 28, 2024 11:01 AM

views 25

হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে।

হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল পাচঁটায়। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, শেষ পাঁচটি ম্যাচে হেরেছে হায়দ্রাবাদ। ইস্টবেঙ্গল ১২ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগতালিকায় একাদশ স্থানে আছে। ...

December 28, 2024 10:59 AM

views 24

জাতীয় রাজধানী দিল্লিতে গতরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে, অনুভূত হচ্ছে তীব্র শীত।

জাতীয় রাজধানী দিল্লিতে গতরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে, অনুভূত হচ্ছে তীব্র শীত। রাতের বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল নয়ডা গুরুগ্রাম সহ জাতীয় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির  হলুদ ...

December 28, 2024 10:58 AM

views 49

ভারত ২০২৩-২৪ সময়কালে সর্বোচ্চ কয়লা উৎপাদন করেছে।

ভারত ২০২৩-২৪ সময়কালে সর্বোচ্চ কয়লা উৎপাদন করেছে। এই সময় সারা ভারতে  কয়লা উৎপাদন প্রায় ১১ দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩  সালে কয়লা উৎপাদন হয় উনোয়াশি কোটি একত্রিশ লক্ষ টনের বেশী । অন্যদিকে ২০২৩-২৪ সময়কালে নিরানব্বই কোটি ৩১ লক্ষ টনের বেশী কয়লা উৎপাদিত  হয়েছে। কয়লা মন্ত্রক আরও জানিয়েছে, ...

December 28, 2024 10:42 AM

views 27

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন। দুপুরে  অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে ২০ হাজার উপভোক্তার হাতে সহায়তা প্রদানের  সূচনা করবেন তিনি। তাঁর এই সন্দেশখালি সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ গত লোকসভা ভোট পর্বে ওই এলাকায় নারী নিগ্রহের অভ...