January 20, 2025 12:57 PM

views 21

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ওয়াশিংটন ডিসিতে জাপানের বিদেশমন্ত্রী টাকেশি ইওয়ায়ার সঙ্গে বৈঠক করেছেন।

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ওয়াশিংটন ডিসিতে জাপানের বিদেশমন্ত্রী টাকেশি ইওয়ায়ার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডঃ জয়শঙ্কর জানান, দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নতির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।

January 20, 2025 12:56 PM

views 22

সংবিধানের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ডাক বিভাগ।

সংবিধানের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ডাক বিভাগ। ‌ জাতীয় ফিলাটেলিক মিউজিয়ামে এই অনুষ্ঠানে সব বয়সের মানুষ অংশ নেন। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ মিউজিয়ামে যান। তিনি বলেন ভারতীয় সংবিধান দেশকে উন্নতির পথে এগিয়ে চলার দিশা দেখায়। 

January 20, 2025 12:11 PM

views 23

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রেক্ষিতে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’- IMA –এর একটি প্রতিনিধি দল আজ সেখানে যাচ্ছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রেক্ষিতে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’- IMA –এর একটি প্রতিনিধি দল আজ সেখানে যাচ্ছে। এছাড়াও, তদন্তকারী সংস্থা সিআইডির আধিকারিকরাও আজ আবার সেখানে যাচ্ছেন। অন্যদিকে, প্রসূতি মৃত্যুর প্রেক্ষিতে ওই হাসপাতালের ১২ জন চিকিৎসকের সাসপেনশনের প্রতিবাদে গত...

January 20, 2025 10:25 AM

views 20

বলিউড তারকা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম সেহেজাদকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

বলিউড তারকা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম সেহেজাদকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতকাল তাকে বান্দ্রা আদালতে পেশ করা হয়। থানে পশ্চিম থেকে সেহেজাদকে গতকাল ভোরে গ্রেফতার করা হয়েছে।

January 20, 2025 10:24 AM

views 23

হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি আজ বাংলাদেশ হাইকোর্টে হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি আজ বাংলাদেশ হাইকোর্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দোসরা জানুয়ারি চট্টগ্রামের আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দেয়। স্থানীয় একটি সংবাদ পোর্টালের খবর অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নির্দিষ্ট আইনের ধারায় রবিবার হাইকোর্টে তাঁর জামিনের আবে...

January 20, 2025 10:23 AM

views 37

জম্মু ও কাশ্মীরে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল যোগাযোগ  ইউএসবিআরএল- এর কাটরা-বদগাম রেলপথের পরীক্ষামূলকভাবে  চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে।

জম্মু ও কাশ্মীরে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল যোগাযোগ  ইউএসবিআরএল- এর কাটরা-বদগাম রেলপথের পরীক্ষামূলকভাবে  চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে। ১৮ কোচের ট্রেনটি কাটরা রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীরের দিকে সকাল আটটায় শুরু হয়েছিল। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথ নির্মাণে একচল্লিশ হাজার কো...

January 20, 2025 10:20 AM

views 17

বেশ কিছু সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিনদিনের সফরে তিন জেলায় যাচ্ছেন।

বেশ কিছু সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিনদিনের সফরে তিন জেলায় যাচ্ছেন। আজ তিনি কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে একটি সরকারি অনুষ্ঠানে...

January 20, 2025 10:19 AM

views 19

সারা ভারত আইনসভার অধ্যক্ষদের ৮৫-তম সম্মেলন আজ পাটনায় শুরু হচ্ছে।

সারা ভারত আইনসভার অধ্যক্ষদের ৮৫-তম সম্মেলন আজ পাটনায় শুরু হচ্ছে। বিহার বিধানসভার সেন্ট্রাল হলে ২ দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংবিধান প্রতিষ্ঠার ৭৫-তম বার্ষিকীর প্রেক্ষাপটে সাংবিধানিক মূল্যবোধকে আরও মজবুত করার লক্ষে সংসদ ও রাজ্য আইনসভাগুলির অবদানের ওপর প্রতিনিধিরা আলোচ...

January 20, 2025 10:18 AM

views 26

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসন্ন সাধারণতন্ত্র  দিবস উদযাপনের পাশাপাশি মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে অমৃত স্নানের জন্য মহাকুম্ভ মেলা এলাকায় ভিড় ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসন্ন সাধারণতন্ত্র  দিবস উদযাপনের পাশাপাশি মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে অমৃত স্নানের জন্য মহাকুম্ভ মেলা এলাকায় ভিড় ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি ২৯শে জানুয়ারী এবং ৩রা ফেব্রুয়ারী অমৃত স্না...

January 20, 2025 10:21 AM

views 23

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া আজ নতুনদিল্লিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষার ব্যবস্থার বিষয়ে দু দিনের আন্তর্জাতিক আলোচনাচক্রের আজ উদ্বোধন করবেন৷

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া আজ নতুনদিল্লিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষার ব্যবস্থার বিষয়ে  দু দিনের আন্তর্জাতিক আলোচনাচক্রের আজ উদ্বোধন করবেন৷ এই আলোচনাচক্রের মূল উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়ানোর জন্য স...