February 18, 2025 10:02 AM

views 42

জ্ঞানেশ কুমার, দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন।

জ্ঞানেশ কুমার, দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আজ। এতদিন অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জ্ঞানেশ কুমার,তাঁর স্থলাভিষিক্ত হবেন। কেরালা ক্যাডারের ১৯৮৮ র ব্যাচের প্রাক্তন IAS আধিকারিক জ্ঞানেশ কু...

February 18, 2025 10:01 AM

views 26

  ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সামগ্রিক আলোচনায় বসবেন।

  ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সামগ্রিক আলোচনায় বসবেন। আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে তাঁকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। এই সফরে কাতারের আমির, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্রীমতী ম...

February 18, 2025 10:00 AM

views 23

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ  জম্মু-কাশ্মীরে নতুন ফৌজদারী আইন প্রয়োগের বিষয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ  জম্মু-কাশ্মীরে নতুন ফৌজদারী আইন প্রয়োগের বিষয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন । এই বৈঠকে তিন নতুন ফৌজদারী আইন, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ , ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩...

February 17, 2025 10:03 PM

views 9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৩শে ফেব্রুয়ারি আকাশবাণীতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৩শে ফেব্রুয়ারি আকাশবাণীতে 'মন কি বাত' অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৯তম পর্ব।   অনুষ্ঠানটি সকাল ১১ টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মো...

February 17, 2025 10:01 PM

views 21

২০২৪- ২৫ অর্থাৎ চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভারতের মোট রপ্তানির পরিমাণ, আগের বছর একই সময়ের তুলনায় ৭ দশমিক ২/১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪- ২৫ অর্থাৎ চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভারতের মোট রপ্তানির পরিমাণ, আগের বছর একই সময়ের তুলনায় ৭ দশমিক ২/১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একই সময়কালে মোট আমদানির পরিমাণ বেড়েছে ৮ দশমিক ৯/৬ শতাংশ। সরকারী পরিসংখ্যানে প্রকাশ, আলোচ্য সময়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩০০ কোট...

February 17, 2025 10:01 PM

views 14

সরকার,সুসংহত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান –পি এম আশা প্রকল্প , ২০২৫- ২৬-এ পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সরকার,সুসংহত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান –পি এম আশা প্রকল্প , ২০২৫- ২৬-এ পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে সরকারী মূল্য সহায়ক প্রকল্পের আওতায় অড়হর, বিউলি ও মসুর ডাল সংগ্রহের অনুমতি পাওয়া গেল। ২০২৪-২৫ বর্ষে এই সংগ্রহের পরিমাণ হবে রাজ্যের ১০০ ...

February 17, 2025 9:59 PM

views 18

দু দিনের সফরে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি আজ সন্ধ্যায় নতুন দিল্লী এসেছেন।

দু দিনের সফরে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি আজ সন্ধ্যায় নতুন দিল্লী এসেছেন। তাঁর সঙ্গে রয়েছে মন্ত্রী সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, ব্যবসায়ী এবং বরিষ্ঠ আধিকারিকবৃন্দ। বিমানবন্দরে শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রাষ্ট্রপতি ভবনে থানিকে আনু...

February 17, 2025 9:57 PM

views 8

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের বিকাশে ঋনদানের নিশ্চয়তা সংক্রান্ত প্রকল্প মিউচুয়াল ক্রেডিট গ্যারেন্টি স্কীমের আজ সূচনা হয়েছে।

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের বিকাশে ঋনদানের নিশ্চয়তা সংক্রান্ত প্রকল্প মিউচুয়াল ক্রেডিট গ্যারেন্টি স্কীমের আজ সূচনা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে কেন্দ্র এই প্রকল্পের ঘোষনা করেছিল। এই প্রকল্পের অধীনে যন্ত্রপাতি এবং সরঞ্জাম ক্রয়ের জন্য কোনোরকম শর্ত ছাড়াই ১শো কোটি টাকা পর্যন...

February 17, 2025 6:42 PM

views 28

রাজ্য বিধানসভায় আজ রাজ্যপাল CV আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপকা প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

রাজ্য বিধানসভায় আজ রাজ্যপাল CV আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপকা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়ে বিরোধীরা সদস্যরা রাজ্যপালের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে তার সমালোচনা করেন। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, মহিলাদের সুরক্ষায় খামতি, সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হন তাঁরা। যদিও, বির...

February 17, 2025 5:38 PM

views 15

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চল, বিহারের সিওয়ান এবং ওড়িশার পুরীতে আজ মৃদু ভূকম্পন অনুভূত হয় ।

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চল, বিহারের সিওয়ান এবং ওড়িশার পুরীতে আজ মৃদু ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪। আজ ভোরে দিল্লি ও আশেপাশের এলাকা কেঁপে ওঠে। ভূ-কম্পন অনুভূত হয় পার্শ্ববর্তী হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে,রাজধানী দিল্লির ভূপৃষ্ঠের পাঁচ কি...