February 23, 2025 8:47 PM

views 24

রাজ্যের  মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

রাজ্যের  মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কলকাতার ধনধান্যে অডিটোরিয়াম  State Level Grievance Redressal Committee, "চিকিৎসার আরেক নাম সেবা" নামে ডাক্তারদের ওই কনভেনশনের আয়োজন করেছে। ওই কনভেনশনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন মেডিক্যাল অফিসার, ...

February 23, 2025 8:28 PM

views 24

দেশের প্রতিটি জেলায় আগামী তিন বছরের মধ্যে ক্যান্সার ডে কেয়ার সেন্টার চালু করা হবে বলে আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় বাঘেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সরকারের সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে সবার জন্য স্বাস্থ্য পরিষেবা। আজ বিকেলে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় বাঘেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রতিষ্ঠান দুঃস্থ ক্যান্সার রোগীদের বি...

February 23, 2025 5:36 PM

views 27

রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া  শান্তিরক্ষায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন।

রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া  শান্তিরক্ষায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া ক্ষাৎকারে তিনি বলেন, এক্ষেত্রে ভারতের মহিলা শান্তিরক্ষীদের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সামা...

February 23, 2025 5:34 PM

views 16

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকারের সংকল্প ‘সবকা সাথ, সবকা বিকাশের অন্যতম প্রধান স্তম্ভ হল সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকারের সংকল্প 'সবকা সাথ, সবকা বিকাশের অন্যতম প্রধান স্তম্ভ হল সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা। মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় আজ বাগেশ্বর ধাম চিকিৎসা ও বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন,  মন্দিরগুলি উপাসনা  ছাড়াও বিজ্ঞান ও সমা...

February 23, 2025 5:31 PM

views 32

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের সর্বক্ষেত্রে নারীদের অবদানের কথা স্মরণ করে বলেন, মহিলারা দেশের স্বাধীনতা সংগ্রামে, এমনকি সংবিধান নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের সর্বক্ষেত্রে নারীদের অবদানের কথা স্মরণ করে বলেন, মহিলারা দেশের স্বাধীনতা সংগ্রামে, এমনকি সংবিধান নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ‘মন কি বাতে-র আজ ১১৯-তম’ সংস্করণে আগামী আট-ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নারী শক্তিকে সম্মান জানান।...

February 23, 2025 10:20 AM

views 29

করাচিতে বন্দী থাকা ২২ জন মৎস্যজীবীকে আজ ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান

পাকিস্তানের করাচিতে মালির কারাগারে বন্দী থাকা ২২ জন মৎস্যজীবীকে আজ ভারতের হাতে তুলে দেওয়া হবে।  গত শুক্রবার তাদের সাজার মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।  এই মৎস্যজীবীদের সকলেই গুজরাট এবং দিউ -এর উপকূল এলাকার বাসিন্দা।  মাছ ধরার সময় পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় পাক কর্তৃপক্ষ এদে...

February 23, 2025 10:09 AM

views 20

জার্মানিতে আজ সাধারণ নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে

জার্মানিতে আজ সাধারণ নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে চ্যান্সেলর ওলাফ শলৎস এর সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) পিছিয়ে রয়েছে। বিরোধী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-এর ফ্রেডরিক মেরৎস চ্যান্সেলর পদের জন্য এগিয়ে আছেন। এছাড়াও, এলিস ভাইডেলের কট্টরপন্থী অল্টারনে...

February 23, 2025 9:25 AM

views 14

‘বাংলার বাড়ি’ প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকার জন্যে অপেক্ষা না করে যদি কোন উপভোক্তা নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে চায়, তার অনুমতি দেবে সরকার

‘বাংলার বাড়ি’ প্রকল্পে প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্যে অপেক্ষা না করে যদি কোন উপভোক্তা নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে চায়, তবে তার অনুমতি দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশ । বাড়ির কাজ সম্পূর্ণ করার জন...

February 23, 2025 9:16 AM

views 12

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL এর ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট ,ওড়িশা এফসি-র মুখোমুখি হবে

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL লীগ খেতাব জয়ের লক্ষ্যে  মোহনবাগান সুপারজায়ান্ট ,ওড়িশা এফসি-র মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। দুই দলই ২১ টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান ৪৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে, ২৯ পয়েন্ট সংগ্রহ করে ওড়িশা রয়েছে সপ্তম স্থানে। এই ম্যাচ জিতলেই মোহনবাগান ISL ...

February 23, 2025 8:52 AM

views 18

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে 'মন কি বাত' অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৯তম পর্ব। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার ...