March 29, 2025 7:09 AM

views 34

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি অগ্নিনির্বাপণ পরিষেবা সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য পাঁচটি রাজ্যের এক হাজার ৬০৪ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প অনুমোদন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি অগ্নিনির্বাপণ পরিষেবা সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য পাঁচটি রাজ্যের এক হাজার ৬০৪ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প অনুমোদন করেছে। এই রাজ্যগুলি হল বিহার, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং কেরালা। ২০২৩ সালের অক্টোবরে সিকিমে ভয়া...

March 29, 2025 6:55 AM

views 37

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুনদিল্লিতে জাতীয় পরিবেশ সম্মেলন-২০২৫ উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুনদিল্লিতে জাতীয় পরিবেশ সম্মেলন-২০২৫ উদ্বোধন করবেন। দুই দিনের এই সম্মেলনে পরিবেশ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং পরিবেশবিদরা  নানা  গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা এবং সেই সব সমস্যার সমাধান খুঁজে বার করবেন। জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল এই সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে চ...

March 28, 2025 9:22 PM

views 30

এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC, ওমেন্স এশিয়া কাপ ফুটবলের সূচি ঘোষণা করা হয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC, ওমেন্স এশিয়া কাপ ফুটবলের সূচি ঘোষণা করা হয়েছে। ভারত আছে গ্রুপ বি, তে। এই গ্রুপে অন্য দলগুলি হলো থাইল্যান্ড, মঙ্গোলিয়া, টিমোর লিষ্ট এবং ইরাক। গ্রুপ বি, র খেলা গুলি হবে থাইল্যান্ডে চলতি বছরের ২৩ শে জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। এশিয়ান কাপে গ্রুপ চ্যাম্পিয়ন আটটি দল খেলবে।...

March 28, 2025 9:16 PM

views 52

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার আরো দু-শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার আরো দু-শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিকদের বলেন, এবছর পয়লা জানুয়ারী থেকে বর্ধিত মহার্ঘ্যভাতা কার্যকর হবে। এর ফলে উপকৃত...

March 28, 2025 9:07 PM

views 13

প্রধানমন্ত্রী ৩০শে মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ৩০শে মার্চ তাঁর প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের ১২০-তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামীকালের মধ্যে নিঃশুল্ক নম্বর ১৮০০-১১-৭৮০০তে ডায়াল করে তাঁদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ...

March 28, 2025 8:47 PM

views 36

RG KAR মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী PGT চিকিৎসককে গণধর্ষণ নয়, ধর্ষণ করা হয়েছিল বলে CBI জানিয়েছে।

RG KAR মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী PGT চিকিৎসককে গণধর্ষণ নয়, ধর্ষণ করা হয়েছিল বলে, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI জানিয়েছে। আজ তারা কলকাতা হাইকোর্টে এই মামলার স্টেটাস রিপোর্ট জমা দেয়। মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দেন CBI-এর আইনজীবী রাজদীপ মজুমদার। তদন্তকারী সংস্থার পক্ষে জানানো হয়, অকুস্থলে যে নমুনা প...

March 28, 2025 5:44 PM

views 28

ভূমিকম্পের পর, ব্যাঙ্ককের একটি নির্মীয়মান বহুতল ভবন ভেঙ্গে পড়ে। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

ভূমিকম্পের পর, ব্যাঙ্ককের একটি নির্মীয়মান বহুতল ভবন ভেঙ্গে পড়ে। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। ব্যাঙ্ককের ব্যস্ত বাজার এলাকার ওই ভবনে ভূমিকম্পর সময় কতজন শ্রমক কর্মরত ছিলেন তা এখনো জানা যায়নি। বহু ভবনের ছাদের সুইমিং পুল থেকে জল উপচে পড়ে। ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের কাজ চলছে। এদিকে, ব্যাঙ্ককের ভারতী...

March 28, 2025 5:28 PM

views 11

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মায়ানমার ও থাইল্যান্ডে আজকের ভূমিকম্পের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মায়ানমার ও থাইল্যান্ডে আজকের ভূমিকম্পের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে ওই দুদেশের নাগরিকদের নিরাপত্তা ও কুশলের জন্য প্রার্থনা করেছেন তিনি। সম্ভাব্য প্রয়োজনীয় সবরকমের সাহায্য দেওয়ার জন্য ভারত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, বিদেশমন্ত্রককে ওই দুদেশের সঙ...

March 28, 2025 2:10 PM

views 21

মায়ানমারে আজ দুপুরে পরপর দুটি বড় মাপের ভূমিকম্পে সে দেশ সহ থাইল্যান্ডে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।

মায়ানমারে আজ দুপুরে পরপর দুটি বড় মাপের ভূমিকম্পে সে দেশ সহ থাইল্যান্ডে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। মায়ানমারের মান্দালয়ে ইরাবতী নদীর ওপর বিখ্যাত আভা সেতু ভেঙ্গে পড়েছে। বহু বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। সাগাইং এর কাছে ভূ পৃষ্ঠের দশ কিলোমিটার নীচে ছিল ৭ দশমিক ৭ তীব্রতার প্রথম ভূমিকম্পের উৎস স্থল।...

March 28, 2025 2:05 PM

views 14

ভুয়ো ভোটার নিয়ে নানা অভিযোগ এবং  উদ্ভুত পরিস্থিতিতে আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।

ভুয়ো ভোটার নিয়ে নানা অভিযোগ এবং  উদ্ভুত পরিস্থিতিতে আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ জাতীয় স্তরের ৬ টি রাজনৈতিক দল এবং রাজ্য স্তরের দুই রাজনৈতিক দল তৃণমুল কংগ্রেস ও সারা ভারত ফরোয়ার্ড ব্লক এর প্রতিনিধিদের ...