April 11, 2025 5:26 PM

views 18

জম্মু কাশ্মীরে আরও একটি হুরিয়াত ঘনিষ্ঠ সংঘটন Jammu and Kashmir Mass Movement, জঙ্গি পন্থার সঙ্গে সমস্ত সংশ্রব ত্যাগ করেছে।

জম্মু কাশ্মীরে আরও একটি হুরিয়াত ঘনিষ্ঠ সংঘটন Jammu and Kashmir Mass Movement, জঙ্গি পন্থার সঙ্গে সমস্ত সংশ্রব ত্যাগ করেছে। তারা ভারতের অখণ্ডতার প্রতি সম্পূর্ণ রূপে দায়বদ্ধ বলে ঘোষনা করেছে। এই নিয়ে এখনও পর্যন্ত, জম্মু-কাশ্মিরে ১২টি হুরিয়াত ঘনিষ্ঠ সংগঠন সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্রব ত্যাগের ঘোষণা করে সংব...

April 11, 2025 5:25 PM

views 10

২৬/১১ মুম্বই জঙ্গী হামলার মূল অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ১৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

২৬/১১ মুম্বই জঙ্গী হামলার মূল অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ১৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, প্রত্যর্পণ এড়াতে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই জঙ্গী হামলায় মূল অভিযুক্ত তাহাউর রানার শেষ আবেদন মার্কিন সুপ্রিম কোর্ট খারিজ করে দেবার পর তাকে গতকাল দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। বিমানব...

April 11, 2025 5:14 PM

views 21

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক চালানের বিরুদ্ধে সরকারের কড়া দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক চালানের বিরুদ্ধে সরকারের কড়া দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। অসমে, গত রবিবার, বিরাট পরিমাণ মাদক আটকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে, এই অঞ্চলে মাদক চালানের একটি সিন্ডিকেট কাজ করে চলেছে। সর্বশক্তি দিয়ে এদের নিশ্চিহ্ন করা দরকার বলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী শাহ...

April 11, 2025 5:12 PM

views 27

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি মৌলিক পরিবর্তন করেছে এবং এর প্রভাব সর্বত্র অনুভূত হচ্ছে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি মৌলিক পরিবর্তন করেছে এবং এর প্রভাব সর্বত্র অনুভূত হচ্ছে। নতুনদিল্লিতে গ্লোবাল টেক সামিট-এ তাঁর বক্তব্যে বিদেশমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত ন...

April 11, 2025 5:11 PM

views 28

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকাল ইরানের সঙ্গে সরাসরি কথা বলবে।

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকাল ইরানের সঙ্গে সরাসরি কথা বলবে। এই সপ্তাহের শেষে ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের একজন বরিষ্ঠ নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

April 11, 2025 5:08 PM

views 13

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। সকালে তিনি বারাণসী পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সেখানে ৩ হাজার ৮ শো চুরাশি কোটি টাকার উন্নয়নমূলক প্র...

April 11, 2025 5:06 PM

views 28

 বম্বে শেয়ার বাজারের স্পর্শকাতর সূচকাঙ্ক আজ এক হাজার ৩৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৫ হাজার ২১১-এ পৌঁছেছে।

 বম্বে শেয়ার বাজারের স্পর্শকাতর সূচকাঙ্ক আজ এক হাজার ৩৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৫ হাজার ২১১-এ পৌঁছেছে। জাতীয় সূচক- নিফটিও, ৪৪৮ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৮৪৭ হয়েছে। মার্কিন প্রশাসনের শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার ঘোষণার পরই দেশে শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। বিকেলের শেষ খবর পাওয়া পর্যন্ত সূচকাঙ্ক এক ...

April 11, 2025 5:03 PM

views 27

দক্ষিণ কোরিয়া এবং সিরিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

দক্ষিণ কোরিয়া এবং সিরিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। গতকাল দামাস্কাসে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো তাই-ইয়ুল এবং সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল-শাইবানির মধ্যে কূটনৈ...

April 11, 2025 5:01 PM

views 54

দুবাই ডিপি ওয়ার্ল্ড, আনুষ্ঠানিকভাবে ভারত মার্টের নির্মাণকার্য শুরু করেছে, যা ভারতীয় ব্যবসাগুলিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করার জন্য প্রস্তুত করা হয়েছে।

দুবাই ডিপি ওয়ার্ল্ড, আনুষ্ঠানিকভাবে ভারত মার্টের নির্মাণকার্য শুরু করেছে, যা ভারতীয় ব্যবসাগুলিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করার জন্য প্রস্তুত করা হয়েছে। ভারত মার্ট, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বাণিজ্য পরিকাঠামোর অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। কৌশলগতভাবে, জেবেল আলী মুক্ত অঞ্চল...

April 11, 2025 11:36 AM

views 35

রাজ্য সরকার হাওড়ার আমতায় একটি ফাউন্ড্রি পার্ক তৈরির কাজ শুরু করেছে

রাজ্য সরকার হাওড়ার আমতায় একটি ফাউন্ড্রি পার্ক তৈরির কাজ শুরু করেছে।‌ ৮০ বিঘা জমির উপরে ১০০টির বেশি ফাউন্ড্রি ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই হাওড়া গ্রামীণের কুরিট গ্রামে শুরু হয়েছে এই পার্কের প্রাথমিক পর্যায়ের পরিকাঠামো উন্নয়নের ক...