January 20, 2026 9:48 PM

views 20

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ল্যাটফর্ম ফর প্রো-অ্যাকিটভ গভর্ননেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেনটেশন অর্থাৎ ‘প্রগতি’ (PRAGATI)র আওতায় বর্তমানে প্রায় ৩ লক্ষ কোটি টাকার ১৩৪ টি প্রকল্পের ওপর নজর রাখা হচ্ছে বলে কয়লা মন্ত্রক জানিয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ল্যাটফর্ম ফর প্রো-অ্যাকিটভ গভর্ননেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেনটেশন অর্থাৎ ‘প্রগতি’ (PRAGATI)র আওতায় বর্তমানে প্রায় ৩ লক্ষ কোটি টাকার ১৩৪ টি প্রকল্পের ওপর নজর রাখা হচ্ছে বলে কয়লা মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পগুলোর লক্ষ্য, দেশের কয়লা উৎপাদন বৃদ্ধি ও শক্তি কেন্দ্রগুলোতে পর...

January 20, 2026 9:47 PM

views 29

ভারতীয় ডাক বিভাগের নামে ঠিকানা আপডেট করার যে এসএমএস পাচ্ছেন সাধারণ মানুষ, তা ভুয়ো বলে জানিয়েছে সরকার

ভারতীয় ডাক বিভাগের নামে ঠিকানা আপডেট করার যে এসএমএস পাচ্ছেন সাধারণ মানুষ, তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। পিআইবি ফ্যাক্ট চেক দপ্তর জানিয়েছে, ভারতীয় ডাক বিভাগ কখনই প্রাপকদের ঠিকানা আপডেট চেয়ে মেসেজ করে না। যারা এই ধরণের মেসেজ পাচ্ছেন তাঁদেরকে কোনও লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে।

January 20, 2026 9:46 PM

views 79

ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতীয় শাটলার আনমোল খারব ও আকারশি কাশ্যপ মেয়েদের সিঙ্গেলস ভালো শুরু করেছেন।

ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতীয় শাটলার আনমোল খারব ও আকারশি কাশ্যপ মেয়েদের সিঙ্গেলস ভালো শুরু করেছেন। আনমোল কানাডার উয়েন উই ঝাংকে টানটান ম্যাচে ২১-১৮, ২০-২২, ২১-১৯ এ হারিয়ে দিয়েছেন। অন্যদিকে আকারশি ২১-১৩, ২১-১৭ ব্যবধানে ইশারনি বরুয়াকে পরাজিত করেছেন।

January 20, 2026 12:18 PM

views 37

ইনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০২ এর অধীনে কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকের বিভিন্ন  জায়গায় তল্লাশি চালায়।

ইনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০২ এর অধীনে কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকের বিভিন্ন  জায়গায় তল্লাশি চালায়। শবরীমালা মন্দিরের সোনা ও অন্যান্য মন্দিরের সম্পত্তি তছরূপের ঘটনায় ইডির এই অভিযান। কেরালা ক্রাইম ব্রাঞ্চ একাধিক এফআইআর জারি করার পর নির্দেশালয় এই সিদ্ধান্ত নিয়েছে। প্...

January 20, 2026 11:36 AM

views 68

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আজ শপথ নিতে চলেছেন দলের কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আজ শপথ নিতে চলেছেন দলের কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন। এই উপলক্ষ্যে দলের সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন দলীয় নেতা কর্মীরা। সকালে নীতিন নবীন বাংলা সাহিবে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

January 20, 2026 11:31 AM

views 18

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন,  ডাবোলিম  আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে অসামরিক বিমান চলাচলের জন্য চালু থাকবে।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন,  ডাবোলিম  আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে অসামরিক বিমান চলাচলের জন্য চালু থাকবে।   প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ন্তের মধ্যে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আশ্বাস প্রদান করা হয়। অসামরিক ...

January 20, 2026 11:28 AM

views 44

মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্বারকপত্রে স্বাক্ষর করেছে।

মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্বারকপত্রে স্বাক্ষর করেছে। এই পরিমাণ ২০২৫ সালের ডাভস্ সম্মেলনে রাজ্যে সংগৃহীত মোট  বিনিয়োগের প্রায় সমান। যে ১৯-টি মৌ-স্বাক্ষরিত হয়েছে, তার উদ্দেশ্য হলো, বিভিন্ন ক্ষেত্রে ১৫ লক্ষ ...

January 20, 2026 11:26 AM

views 21

মৌনি অমাবস্যা উপলক্ষ্যে ভারতীয় রেল ২শো৪৪ টি বিশেষ ট্রেন চালিয়েছে।

মৌনি অমাবস্যা উপলক্ষ্যে ভারতীয় রেল ২শো৪৪ টি বিশেষ ট্রেন চালিয়েছে। এই সময়কালে যাত্রী পরিবহনের সংখ্যা সাড়ে চার লক্ষের অধিক। ভারতীয় রেল, চলতি মাসের ৩ থেকে ১৮ তারিখ পর্যন্ত পূন্যার্থীদের অতিরিক্ত ভীড় সফলভাবে সামাল দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, ৪০ টি বিশেষ ট্রেনে আনুমানিক ১ লক্ষ পূন্যার্থী সফর করেছেন।

January 20, 2026 11:25 AM

views 44

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আদামুজ শহরের কাছে একটি হাই-স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে।  জরুরি পরিষেবা ক...

January 20, 2026 10:35 AM

views 60

ভারতীয় আবহাওয়া দফতর – IMD, আগামীকাল পর্যন্ত পাঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায় সকাল ও রাতের সময়ে  ঘন থেকে অতি ঘন কুয়াশার  পূর্বাভাস দিয়েছে ।

ভারতীয় আবহাওয়া দফতর - IMD, আগামীকাল পর্যন্ত পাঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায় সকাল ও রাতের সময়ে  ঘন থেকে অতি ঘন কুয়াশার  পূর্বাভাস দিয়েছে । পাশাপাশি , আজ বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পাঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায়ও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আজ হিমাচল প্রদেশে ...