November 28, 2025 12:26 PM

views 27

হংকংয়ে, একটি আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ জনে

হংকংয়ে, একটি আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ জনে।   কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ আবাসনের বিভিন্ন ভবনে এখনো আটকা পড়ে রয়েছেন। আহত ৭৬ জনের  মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।  ২৮০ জন নিখোঁজ দমকলকর্মীরা এখনও কয়েকটি ফ্ল্যাটে আগুন নেভানোর কাজ চালাচ্ছে...

November 28, 2025 12:25 PM

views 28

৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-র সমাপ্তি অনুষ্ঠান আজ

৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-র সমাপ্তি অনুষ্ঠান আজ। পানাজি-তে গত কয়েকদিন ধরে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি মনজ্ঞ আলোচনাসভার আয়োজন করা হয়। অষ্টম দিনে গতকাল কলা অ্যাডেমী প্রেক্ষাগৃহে উত্তর-পূর্বাঞ্চলের নতুন চলচ্চিত্র এবং ফিল্ম স্কুল সংক্রান্ত একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই সভায় মণিপুরে...

November 28, 2025 12:24 PM

views 34

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন। সফরকালে তিনি কর্ণাটকের উদুপিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। মঠের সুবর্ণ তীর্থ মন্ডপের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী গোয়ায় সার্ধপঞ্চশত মানোৎসব উপলক্ষে শ্রী সংস্হান গোকর্ণ পড়তাগলি জীবোত্তম মঠে যাবেন। সেখানে ভগবান রামের ৭৭ ফ...

November 28, 2025 12:23 PM

views 29

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ লক্ষ্ণৌতে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডসের-১৯-তম জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লখনৌ সফরে  দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রহ্মকুমারী উৎসবের উদ্বোধন করবেন তিনি। এই উৎসবের এবছরের ভাবনা, “বিশ্বের ঐক্য ও বিশ্বাসের ধ্যান চর্চা।” ব্রহ্মকুমারীর সাধারণ সম্পাদক জানান, উৎসবের সূচনার পর রাষ্ট্রপতি প্রশিক্ষণ শিবিরে ধ্যানে অংশ নেবেন। রাজ্যস্তরের এই উদ্বোধনের পর লখন...

November 28, 2025 12:22 PM

views 14

ইউজিসি উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সময়মতো পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ডিগ্রী ও সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন UGC, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাক্রমের ক্যালেন্ডার মেনে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষা নেওয়া ও অবিলম্বে ফাইনাল ডিগ্রি ও শংসাপত্র প্রদান করতে বলেছে। কমিশন জানায়,  পরীক্ষা ও ফলাফল ঘোষণায় দেরি হওয়ার ফলে ছাত্র ছাত্রীরা চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ হারাচ্ছেন। পরীক্ষার ১৮০ দি...

November 27, 2025 10:07 PM

views 41

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষে এগোচ্ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষে এগোচ্ছে। তিনি আজ হায়দরাবাদে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করে বলেন,  শক্তি উৎপাদন ক্ষেত্র আরও মজবুত করার লক্ষে এই সিদ্ধান্ত। এধরনের সংস্কা...

November 27, 2025 10:05 PM

views 20

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের ২৯ তারিখ থেকে দুই দিনের ছত্তিশগড় সফরে যাবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের ২৯ তারিখ থেকে দুই দিনের ছত্তিশগড় সফরে যাবেন। তিনি রায়পুরে পুলিশ মহানির্দেশক ও আইজি দের সর্বভারতীয় সম্মেলনের ৬০তম সংস্করণে অংশ নেবেন। তিন দিনের এই সম্মেলন ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। দেশের পুলিশি ব্যবস্থার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রগতি সম্মেলনে প...

November 27, 2025 10:04 PM

views 21

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৩রা ডিসেম্বর কেরালা সফর করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৩রা ডিসেম্বর কেরালা সফর করবেন। সেখানে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী তিরুবনন্তপুরমের শাঙ্গুমুখম সমুদ্র সৈকতে এই অনুষ্ঠানটির প্রধান আয়োজক হিসেবে উপস্থিত থাকবেন। এই প্রদর্শনীতে ভারতীয় নৌবাহিনী...

November 27, 2025 9:59 PM

views 28

মার্কিন যুক্তরাষ্ট্রে  নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা ওয়াশিংটনে মার্কিন বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি জ্যাকব এস হেলবার্গের সঙ্গে বৈঠক করেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রে  নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা ওয়াশিংটনে মার্কিন বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি জ্যাকব এস হেলবার্গের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে কথা হয়েছে। সামাজিক মাধ্যমে রাষ্ট্রদূত কোয়াত্রা জানিয়েছেন, দ্বিপাক্ষিক ...

November 27, 2025 9:58 PM

views 19

আমেরিকা ও রাশিয়ার মহাকাশচারীদের তিন সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে

আমেরিকা ও রাশিয়ার মহাকাশচারীদের তিন সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আজ কাজাখস্তানের বাইকোনুর কেন্দ্র থেকে সয়ুজ MS-28 মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানে ছিলেন নাসার মহাকাশচারী ক্রিস উইলিয়ামস এবং দুই রুশ সহকর্মী সের্গেই মিকায়েভ ও সের্গেই কুদ-সভার্চকভ। তা...