January 12, 2025 9:48 PM

views 25

ছত্তিশপগড়ের বিজাপুর জেলায় আজ এক জাতীয় উদ্যানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিনজন মাওবাদী জঙ্গী নিহত হয়েছে।

ছত্তিশপগড়ের বিজাপুর জেলায় আজ এক জাতীয় উদ্যানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিনজন মাওবাদী জঙ্গী নিহত হয়েছে। ঐ এলাকায় জঙ্গীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশী চালাতে গেলে, জঙ্গীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। নিরাপত্তাবাহিনী পালটা গুলি চালালে তিন জঙ্গী মারা পড়ে। ঘটনাস্থ...

January 12, 2025 9:42 AM

views 24

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ‘জাতীয় যুব দিবস’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মন্ডপমে ‘বিকশিত ভারত-ইয়ং লিডার্স ডায়লগ’-এ যোগ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যুব সম্প্রদায়ের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নেবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন ১২ই জানুয়ারী একটি বিশেষ দিন।  বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ ২০২৫ উপলক্ষ্যে গোটা দিনটিতে তিনি নতুন দিল্লীর ভারত মন্ডপমে বিকশিত ভারত কর্মসূচীর...

January 10, 2025 9:56 PM

views 13

অষ্টাদশ তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের ‘প্রবাসী ভারতীয় সম্মানে’ ভূষিত করেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রবাসী ভারতীয়রা বিশ্ব সমাজের কাছে প্রকৃত ভারতের চিত্র তুলে ধরে। রাষ্ট্রপতির মুর্মু বলেছেন প্রবাসী ভারতীয়রা চিকিৎসা এবং প্রযুক্তি সহ সমস্ত ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। ভুবনেশ্বরে জনতা ময়দানে অষ্টাদশ তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভ...

January 10, 2025 9:53 PM

views 19

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার একটি মজবুত প্রতিরক্ষা শিল্প পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে পরিবর্তনমুখী নীতি সংস্কারের পথে এগোচ্ছে

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার একটি মজবুত প্রতিরক্ষা শিল্প পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে পরিবর্তনমুখী নীতি সংস্কারের পথে এগোচ্ছে। এজন্য বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে স্বনির্ভরতার ওপর এবং  উৎসাহ দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতায়। নতুন দিল্লিতে Aero India 2025 এর প্রাক্কালে, রাষ্ট্রদূতদের গোলট...

January 10, 2025 4:26 PM

views 14

এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি, বিহারে প্রাক্তন ভূমি ও রাজস্ব মন্ত্রী তথা আরজেডি নেতা অলোক কুমার মেহতার বাড়ি সহ একাধিক ঠিকানায় আজ একযোগে তল্লাশি চালাচ্ছে।

এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি, বিহারে প্রাক্তন ভূমি ও রাজস্ব মন্ত্রী তথা আরজেডি নেতা অলোক কুমার মেহতার বাড়ি সহ একাধিক ঠিকানায় আজ একযোগে তল্লাশি চালাচ্ছে।       সূত্রের খবর, বৈশালী নগরোন্নয়ন সমবায় ব্যাঙ্কের তহবিল তছরুপের অভিযোগে আরজেডি প্রধান লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী মেহতার পাটনা, বৈশালী, কলকাতা ও ...

January 10, 2025 4:06 PM

views 15

বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে বাংলাদেশে জুলাই বিপ্লবের ঘোষণা ১৫ই জানুয়ারি নাও হতে পারে।

বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে বাংলাদেশে জুলাই বিপ্লবের ঘোষণা ১৫ই জানুয়ারি নাও হতে পারে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একথা জানিয়েছেন। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে 'বৃহত্তর ঐকমত্যে' পৌঁছানোর পরই জুলাই বিপ্লবের ঘোষণা কর...

January 10, 2025 11:29 AM

views 19

পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে আজ রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে আজ রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিহা্‌র, ঝাড়খন্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী দু-দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে। জম্মু-কাশ্মীর, লাদা্‌খ, গিলগিট, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে আজ ...

January 10, 2025 11:15 AM

views 41

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রায় ১ লাখ ৮০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িঘর ও স্কুলসহ ৫ হাজার ৩শ'র বেশি ভবন পুরোপুরি ক্ষতিগ্রস্ত। লাগাতার জোরালো বাতাস ...

January 10, 2025 9:51 AM

views 20

দিল্লী বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি আজ জারি হবে। এর সঙ্গেই শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ।

দিল্লী বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি আজ জারি হবে। এর সঙ্গেই শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। আগামী ১৭ ই জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। ২০শে জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দিল্লী বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি।

January 10, 2025 9:03 AM

views 27

রাষ্ট্রপতি আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবসের সমাপ্তি অনুষ্ঠানে ১৭ জনকে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ প্রদান করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরের জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে অংশ নেবেন। গতকাল সন্ধ্যায় ওড়িশার রাজধানীতে পৌঁছে রাষ্ট্রপতি প্রায় ৭৫টি দেশ থেকে আসা অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন। গত বুধবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের আজই শেষ দিন। সম্মেলনের আনুষ্ঠ...