January 24, 2025 9:39 PM

views 24

মেট্রো রেল, নোয়াপাড়া ও জয় হিন্দ বিমানবন্দর করিডরের সাত কিলোমিটার অংশে আজ সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালিয়েছে

মেট্রো রেল,  নোয়াপাড়া ও জয় হিন্দ বিমানবন্দর করিডরের সাত কিলোমিটারের বেশি অংশে আজ সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক ভাবে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চালিয়েছে। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উপস্থিতিতে দুপুর ১২টা ৯মিনিটে নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন।  যাত্রাপথের চারটি স্টেশন পেরিয়ে ...

January 24, 2025 9:36 PM

views 21

আয়কর আইনের আওতায় ‘উৎসমূলে কর’ কাটার ব্যবস্থা বাতিলের একটি জনস্বার্থ সংশ্লিষ্ট আবেদন, সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে

আয়কর আইনের আওতায় ‘উৎসমূলে কর’ কাটার ব্যবস্থা বাতিলের একটি জনস্বার্থ সংশ্লিষ্ট আবেদন, সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেন, আবেদনটি অত্যন্ত দুর্বলভাবে খসরা করা হয়েছে। আবেদনকারীকে সুপ্রিম কোর্টের পরিবর্তে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ ...

January 24, 2025 9:35 PM

views 23

বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করেছেন

বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডাঃ জয়শঙ্কর বলেছেন যে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির অংশগ্রহণ করবেন। এতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ হবে।

January 24, 2025 9:33 PM

views 25

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতি শুধুই এক উদ্ভাবনীমূলক পদ্ধতি নয়, যা জাল ভোট ও কোনো ব্যক্তির একাধিক ভোট আটকায়

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতি শুধুই এক উদ্ভাবনীমূলক পদ্ধতি নয়, যা জাল ভোট ও কোনো ব্যক্তির একাধিক ভোট আটকায়। সঠিক ব্যক্তির সঠিক ভোটদান ব্যবস্থাকেও যা সুনিশ্চিত করে। নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত দু’দিনের এক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রী কুমার ব...

January 24, 2025 1:47 PM

views 16

যাত্রী ও মেলায় আগত পুন্যার্থীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রয়াগরাজ ডিভিশনের বিভিন্ন স্টেশনে বিশেষ বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

যাত্রী ও মেলায় আগত পুন্যার্থীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রয়াগরাজ ডিভিশনের বিভিন্ন স্টেশনে বিশেষ বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ। উত্তর মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠি আকাশবাণীকে সংবাদকে জানিয়েছেন, ২৯ তারিখ মৌনী অমাবস্যা উপলক্ষে বিপুল ভিড়ের কথা মাথায় রেখে মেডিকেল টিম ও...

January 24, 2025 1:45 PM

views 24

বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ আজ তাঁর বয়ান রেকর্ড করেছে। ‌

বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ আজ তাঁর বয়ান রেকর্ড করেছে। ‌ গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতে এক দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হন অভিনেতা। পুলিশের কাছে অভিনেতা ঘটনার বিবরণ দিয়েছেন। 

January 24, 2025 1:43 PM

views 22

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আজ তিন দিনের দর্শনীয় ড্রোন শো শুরু হবে, যেখানে  আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে সনাতন ঐতিহ্যের পরম্পরা।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আজ তিন দিনের দর্শনীয় ড্রোন শো শুরু হবে, যেখানে  আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে সনাতন ঐতিহ্যের পরম্পরা। এই ড্রোন-শোর মূল আকর্ষণ মহাকুম্ভ সম্পর্কিত আধ্যাত্মিক কাহিনী, যার মাধ্যমে অনন্য ভাবে ফুটিয়ে তোলা হবে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে।  এই প্রদর্শনীতে দেশে তৈরি আড়াই হা...

January 24, 2025 1:39 PM

views 20

মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন।

মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। এক সমাজমাধ্যম বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আয়ারল্যান্ডের সঙ্গে একত্রে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

January 24, 2025 1:38 PM

views 50

আয়ারল্যান্ড সংসদের নিম্নকক্ষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাইকেল মার্টিনের নাম ভোটাভুটিতে উঠে এসেছে।

আয়ারল্যান্ড সংসদের নিম্নকক্ষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাইকেল মার্টিনের নাম ভোটাভুটিতে উঠে এসেছে। আইন প্রেণেতারা গতকাল শ্রী মার্টিনকে দ্বিতীয়বাবের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করে। সেদেশের দুটি বৃহৎ মধ্য - দক্ষিণপন্থী দল ফিনেগেল এবং পিয়ান্না ফেইল ও নির্দল সাংসদদের নিয়ে গঠিত জোট সরকারের তিনি নেতৃত্ব...

January 24, 2025 1:37 PM

views 17

মুম্বাই-এর আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদন্ড দিয়েছে।

মুম্বাই-এর আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদন্ড দিয়েছে। সাত বছর আগে একটি কোম্পানী শ্রী ভার্মার বিরুদ্ধে এই মামলা করে। এর পাশাপাশি শ্রী ভার্মাকে তিন মাসের মধ্যে ৩ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা দিতে হবে। নির্দিষ্ট...