February 2, 2025 7:43 PM

views 36

কোচবিহারে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের সূচনা হল আজ

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে কোচবিহারে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের সূচনা হল আজ। এদিন শিয়ালদা থেকে ট্রেনটি নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে পৌঁছলে উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং রেলের উচ্চ পদস্থ...

February 2, 2025 7:30 PM

views 24

দক্ষিণ ২৪ পরগণার বানতলার চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

দক্ষিণ ২৪ পরগণার বানতলার চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, ট্যানারিতে চামড়া ধোয়ার রাসায়নিক মিশ্রিত জল ট্যাঙ্কের ভিতরে জমে ছিল। কেএমডিএর একটি ঠিকা সংস্থার এক শ্রমিক প্রথমে ম্যানহোলে কাজে নামেন। তিনি উঠে আসছেন না দেখে আরও দুই শ্রমিক সেখানে নামল...

February 2, 2025 7:04 PM

views 41

হাইকোর্টের নির্দেশে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতী বন্দনা চলেছে

হাইকোর্টের নির্দেশে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতী বন্দনা চলেছে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ মালা রায় সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। পড়ুয়াদের অভিযোগ, চক্রান্ত করে তাদের ক্যাম্পাসে পুজো করতে দেওয়া হয়নি। প্রতিদি...

February 2, 2025 2:25 PM

views 22

ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ এফ সি গোয়া, জামশেদপুর এফ সি-র মুখোমুখি হবে ।

ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ এফ সি গোয়া, জামশেদপুর এফ সি-র মুখোমুখি হবে । ঝাড়খন্ডের জামশেদপুরের কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগে গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট মহামেডান স্পোর্টিংকে চার শূন্য গোলে পরাজিত করে। অন্যদিকে, পাঞ্জাব এফ...

February 2, 2025 11:56 AM

views 17

মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আজ পঞ্চম তথা শেষ T-20 ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।

মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আজ পঞ্চম তথা শেষ T-20 ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি একদিবসীয় ম্যাচের আয়োজন হয়েছে। আগামী বৃহস্পতিবার সিরিজ...

February 2, 2025 11:48 AM

views 83

আজ শ্রীপঞ্চমী তথা বসন্ত পঞ্চমী। পঞ্চমী তিথিতে হয়, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা।

আজ শ্রীপঞ্চমী তথা বসন্ত পঞ্চমী। পঞ্চমী তিথিতে হয়, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পঞ্চমী তিথি আগামীকাল পর্যন্ত থাকায় এবার সরস্বতী পুজো হচ্ছে দু’দিনেই। বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাঙালির ঘরে ঘরে পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বাণী বন্দনার। বাজারে ফল...

February 2, 2025 11:22 AM

views 29

সুদানে রাজধানী খার্তুমের উত্তরে ওমদুরমান শহরের একটি খোলা বাজারে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স- আর এস এফের গোলাগুলিতে ৫৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

সুদানে রাজধানী খার্তুমের উত্তরে ওমদুরমান শহরের একটি খোলা বাজারে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স- আর এস এফের গোলাগুলিতে ৫৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো দেড়শ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পশ্চিম ওমদুরমান থেকে গোলাগুলি ছোঁড়া হয়, ঐ এলাকাটি আর এস এফের নিয়ন্ত্রণে রয়েছে। আরএস...

February 2, 2025 11:18 AM

views 23

দিল্লী বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান আগামীকাল শেষ হচ্ছে।

দিল্লী বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান আগামীকাল শেষ হচ্ছে। রাজনৈতিক দলগুলি ভোটারদের চেষ্টায় কোন ত্রুটি রাখছে না। ৭০ আসন বিশিষ্ট দিল্লী বিধানসভা নির্বাচনে আগামী বুধবার ভোট গ্রহণ গণনা এ মাসের আট তারিখ। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, আর কে পুরমে এক জনসভায় ভাষণ দেবেন। দল...

February 1, 2025 10:06 PM

views 68

আটজন আপ বিধায়ক আজ বিজেপিতে যোগ দিয়েছেন

আটজন আপ বিধায়ক আজ দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। এই আটজন হলেন, বন্দনা গৌর, রহিত মেহরাউলিয়া, গিরিশ সোনি, মদনলাল, রাজেশ ঋষি, বি এস জুন, নরেশ যাদব এবং পবন শর্মা। এবারের বিধানসভা নির্বাচনে আপ এঁদের টিকিট দেয়নি।

February 1, 2025 9:53 PM

views 54

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট দেশের ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খা পূরণের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট দেশের ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খা পূরণের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে। এই বাজেট ভারতবাসীর স্বপ্ন পূরণে সক্ষম হবে বলে তাঁর অভিমত। তিনি মনে করেন, এই বাজেটের সুযোগ নিয়ে সঞ্চয়, বিনিয়োগ, ক্রয়ক্ষমতা বাড়বে যা কিনা দেশের অর্থনীতির বৃদ্ধি সু...