March 30, 2025 10:25 AM

views 36

উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত তাসখন্দ ওপেন আগামভ মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় ভারতের নিহাল সারিম খেতাব জিতেছেন।

উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত তাসখন্দ ওপেন আগামভ মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় ভারতের নিহাল সারিম খেতাব জিতেছেন। কুড়ি বছর বয়সী এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার আটজন প্রতিযোগীকে হারিয়ে অপরাজিত হয়ে এই খেতাব জয় করে।  এই জয়ের ফলে নিহালের রেটিং পয়েন্ট দুহাজার ছশো চুরানব্বইতে এসে দাঁড়িয়েছে।  

March 30, 2025 10:24 AM

views 20

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাটনায় একটি রাজ্য স্তরের সমবায় সম্মেলনের উদ্বোধন করার সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাটনায় একটি রাজ্য স্তরের সমবায় সম্মেলনের উদ্বোধন করার সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য জোটের শরিকদের সঙ্গেও শ্রী শাহ আজ সেখানে এনডিএ নেতাদের সাথে বৈঠক করবেন। আন্তর্জাতিক সমবায় বর্ষের অংশ হিসেবে পাটনার বাপু সভাঘরে আয়োজিত এই...

March 29, 2025 7:01 PM

views 23

দক্ষিণবঙ্গে তীব্র ও অস্বস্তিকর গরমে মানুষজন নাজেহাল। সেই সঙ্গে বাড়ছে রোদের তেজও।

দক্ষিণবঙ্গে তীব্র ও অস্বস্তিকর গরমে মানুষজন নাজেহাল। সেই সঙ্গে বাড়ছে রোদের তেজও। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। একই সঙ্গে রাজ্যের  ৭টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল - দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এ...

March 29, 2025 7:00 PM

views 21

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় বরাদ্দ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় বরাদ্দ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের দেওয়া শর্ত মেনে নেওয়ায় এই অর্থ দেওয়া হচ্ছে বলে খবর। চলতি অর্থ বছর ও বকেয়া বরাদ্দ বাবদ মোট ৩৬১ কোটি টাকা দেওয়া হবে।        সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে আয়ুষ্মান আরোগ্য মন্দির নামে চিহ্নিত এবং সেগুলিকে নির্দিষ্...

March 29, 2025 6:59 PM

views 23

কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংগঠন – CDSCO, পশ্চিমবঙ্গে দুটি সহ গোটা দেশের একাধিক সংস্হার ১০৪-টি ব্র্যান্ডের ওষুধকে গুণগত ভাবে অনুপযুক্ত বা নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে চিহ্নিত করেছে ।

কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংগঠন - CDSCO, পশ্চিমবঙ্গে দুটি সহ গোটা দেশের একাধিক সংস্হার ১০৪-টি ব্র্যান্ডের ওষুধকে গুণগত ভাবে অনুপযুক্ত বা নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে চিহ্নিত করেছে । এছাড়া রাজ্যের সেন্ট্রাল ল্যাবে ২৭টি, রাজ্য ড্রাগ ল্যাবের  ১-টি করে ওষুধ গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে...

March 29, 2025 6:57 PM

views 21

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র শুকলারি, উগারি, গুড়ি পারাভা, চেতি চাঁদ, নভরেহ এবং সাজিবু চেইরাওবার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র শুকলারি, উগারি, গুড়ি পারাভা, চেতি চাঁদ, নভরেহ এবং সাজিবু চেইরাওবার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বসন্ত ঋতুর শুরুতে এই উৎসবগুলি ভারতীয় নববর্ষের সূচনার প্রতীক। এই উৎসবগুলি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে এবং সামাজিক সং...

March 29, 2025 6:55 PM

views 18

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ মহিলা মাওবাদী-সহ ১৭ জন মাওবাদী নিহত হয়েছে।

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ মহিলা মাওবাদী-সহ ১৭ জন মাওবাদী নিহত হয়েছে। চারজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আহত জওয়ানরা বর্তমানে সঙ্কট  মুক্ত। নিহত নকশালদের মধ্যে একজনকে জগদীশ ওরফে বুধরা বলে চিহ্নিত করা হয়েছে। তাঁর মাথার জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।   বস্তার ডিভিশন...

March 29, 2025 6:53 PM

views 26

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সাহায্য করতে আজ ভোরে অপারেশন ব্রহ্মা শুরু করেছে ভারত।

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সাহায্য করতে আজ ভোরে অপারেশন ব্রহ্মা শুরু করেছে ভারত। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে প্রথম বিমানটি হিন্ডন বায়ুসেনা ঘাঁটি থেকে ভোর তিনটে নাগাদ ইয়াঙ্গনে পৌঁছয়। ভারতীয় রাষ্ট্রদূত উপাদান গ্রহণ করতে সেখানে ছ...

March 29, 2025 6:49 PM

views 17

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, পরিবেশ সংরক্ষণের বিষয়ে প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, পরিবেশ সংরক্ষণের বিষয়ে প্রত্যেককেরই সচেতন থাকা প্রয়োজন। এব্যাপারে জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল বা NGT, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন দিল্লিতে আজ জাতীয় পরিবেশ সম্মেলন-২০২৫-এর উদ্বোধন করেছেন শ্রীমতি মুর্মু। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধিকে...

March 29, 2025 6:46 PM

views 42

জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়িনশীপে মহিলাদের ৬২ কেজি বিভাগে ভারতের মনীষা ভানওয়ালা দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন।

জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়িনশীপে মহিলাদের ৬২ কেজি বিভাগে ভারতের মনীষা ভানওয়ালা দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন। মনীষা ফাইনালে উত্তর কোরিয়ার প্রতিযোগী কিম ওক জু - কে ৮-৭ –এ হারিয়ে চ্যাম্পিয়ন হন। চার বছর পর এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগীর এশীয় চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক পেলে...