April 3, 2025 4:58 PM

views 15

ব্যাঙ্কক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন।

ব্যাঙ্কক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। একাধিক দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর হবে বলে মনে করা হচ্ছে। আজ সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দুদিনের...

April 3, 2025 4:53 PM

views 9

লোকসভায় ছাড়পত্র মেলার পর রাজ্যসভাতে আজ ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

লোকসভায় ছাড়পত্র মেলার পর রাজ্যসভাতে আজ ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ঐতিহাসিক স্থানগুলিকে সুরক্ষিত রাখা এবং সামাজিক সুরক্ষার প্রসারের কথা মাথায় রেখে এই সংশোধনী বিল আনা হয়েছে। পাশাপাশি ওয়াকফ বোর্ড, স্থানীয় প্রশাসনের কাজকর্ম এবং অংশীদারদের অধিকার রক...

April 3, 2025 11:56 AM

views 18

বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিয়েছেন। সফরকালে তিনি বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনেও অধ্যাপক ইউনুস বক্তব্য রাখবেন বলে বাংলাদেশ সংবাদ সং...

April 3, 2025 10:15 AM

views 37

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। আগামী বছর থেকে নতুন পাঠক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়াও কোনও পরীক্ষার্থী ...

April 3, 2025 10:03 AM

views 15

 সুপ্রীম কোর্টে আজ SSC মামলার রায় ঘোষণা করা হবে।

 সুপ্রীম কোর্টে আজ SSC মামলার রায় ঘোষণা করা হবে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল।   উল্লেখ্য, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বিপুল দূর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রাশিদ...

April 3, 2025 9:47 AM

views 7

অননুমোদিত প্রচার এবং বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে টেলি যোগাযোগ দপ্তর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ল্যান্ডলাইন ফোন নম্বর বিচ্ছিন্ন করে দিয়েছে।

অননুমোদিত প্রচার এবং বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে টেলি যোগাযোগ দপ্তর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ল্যান্ডলাইন ফোন নম্বর বিচ্ছিন্ন করে দিয়েছে।যোগাযোগ মন্ত্রক সূত্রে জানা গেছে , ০৭৩১,০৭৯,০৮০ সহ বেশ কিছু নম্বর থেকে অনেক স্প্যাম কল করা হচ্ছে। এই নম্বরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্রাউড-সোর্সড ডেটা ব্...

April 3, 2025 9:46 AM

views 21

ইসরায়েলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় তাদের অভিযান আরো জোরদার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় তাদের অভিযান আরো জোরদার করেছে। ধ্বংস করা হয়েছে বেশ কিছু পরিকাঠামো। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, পনবন্দীদের ফিরিয়ে না আনা পর্যন্ত গাজার ওপরে চাপ বাড়তে থাকবে।

April 3, 2025 9:43 AM

views 24

চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট গতরাতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন।

চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট গতরাতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। এটি তাঁর প্রথম ভারত সফর। এর আগে, গ্যাব্রিয়েল বোরিক ফন্ট দিল্লি এবং উত্তরপ্রদেশ সফর করেন।

April 3, 2025 9:42 AM

views 7

মণিপুরে রাষ্ট্রপতি শাসন সুনিশ্চিত করতে, লোকসভায় একটি বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে।

মণিপুরে রাষ্ট্রপতি শাসন সুনিশ্চিত করতে, লোকসভায় একটি বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে।   গতকাল সভায় ওই রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনায় সমস্যার সম্মুখীন হওয়া স্থানীয় বাসিন্দাদের কথা তুলে ধরে স্বল্পকালীন আলোচনা হয়। কংগ্রেসের শশী থারুর, সমাজবাদী পার্টির লালজী ভার্মা, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অরবিন্দ সাও...

April 3, 2025 9:11 AM

views 43

ভারতীয় বক্সার যদুমণি সিং মণ্ডেংবাম গ্রেট ব্রিটেন এর এলিস ট্রাউব্রিজকে ৩-২ এ পরাজিত করে বিশ্ব বক্সিং কাপ ব্রাজিল ২০২৫ এর ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন।

ভারতীয় বক্সার যদুমণি সিং মণ্ডেংবাম গ্রেট ব্রিটেন এর এলিস ট্রাউব্রিজকে ৩-২ এ পরাজিত করে বিশ্ব বক্সিং কাপ ব্রাজিল ২০২৫ এর ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন। পরের ম্যাচে তিনি এশিয়ান অনূর্ধ্ব-২২ চ্যাম্পিয়ন আসিলবেক জালিলভের মুখোমুখি হবেন। এর আগে ভারতের অভিযান ৭৫ কেজি, ৮৫ কেজি, এবং ৯০ কেজি বিভাগে শেষ হয়।...