April 19, 2025 9:49 PM

views 12

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ইউক্রেনের সাথে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ইউক্রেনের সাথে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই যুদ্ধবিরতি আজ সন্ধ্যা থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত স্থায়ী হবে। পুতিন বলেন, তিনি মনে করছেন ইউক্রেন রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে। তবে কিয়েভের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘন প্রতিহত করার জন্য সেনা প্রধানকে সৈন্য...

April 19, 2025 9:37 PM

views 18

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুর পরে বেতবোনা গ্রামে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুর পরে বেতবোনা গ্রামে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে ছিলো কেন্দ্রীয় বাহিনী। কমিশনের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন নির্যাতিত গ্রামের মহিলারা, আক্রান্ত বাসিন্দারা। কার্যত তাঁদের পায়ে ধরে গ্রাম...

April 19, 2025 9:15 PM

views 27

মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্তব্য করেছেন। এদিন, অশান্ত এলাকাগুলি পরিদর্শনের করে তিনি বলেন বিষয়টি নিয়ে উপযুক্ত জায়গায় রিপোর্ট জমা দেওয়া হবে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের উপর যে হামলা হয়েছে তা বর্বরোচিত। রাজ্যপাল হিসাবে তিনি যথাযথ জায়গায় তাঁর রিপোর্ট জমা দেবেন। আজ মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করে কলকাতা ফিরে যাবার আগে বহরমপুর কোর্ট স্টেশনে সাংবাদিকদের কাছে রা...

April 19, 2025 8:29 PM

views 16

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টারের প্রাক্কালে সকল নাগরিককে, বিশেষ করে ভারত ও বিদেশে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টারের প্রাক্কালে সকল নাগরিককে, বিশেষ করে ভারত ও বিদেশে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন যে, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে পবিত্র ইস্টার উৎসব নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবার বার্তা বহন করে। যীশু খ্রিস্টের আত্মত্...

April 19, 2025 8:03 PM

views 14

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের ২১ তারিখ নতুন দিল্লিতে ১৭তম সিভিল সার্ভিস দিবস উপলক্ষে সরকারি আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের ২১ তারিখ নতুন দিল্লিতে ১৭তম সিভিল সার্ভিস দিবস উপলক্ষে সরকারি আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেবেন। প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনের জন্য বিশেষ পুরস্কারও প্রদান করবেন তিনি। জেলাগুলির সার্বিক উন্নয়ন, উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি এবং উদ্ভাবন বিভাগে মোট ১৬টি পুরস্কার দে...

April 19, 2025 7:32 PM

views 25

আই লিগ টু চ্যাম্পিয়ন হল বাংলার ক্লাব ডায়মন্ডহারবার এফসি।

আই লিগ টু চ্যাম্পিয়ন হল বাংলার ক্লাব ডায়মন্ডহারবার এফসি। ফলে, চ্যাম্পিয়ন হয়েই আই লিগে যোগ্যতা অর্জন করল ডায়মন্ড হারবার। শনিবার মিজোরামের ক্লাব চানমারি এফসি’কে ১-০ গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করে ডায়মন্ডহারবার। ৮৫ মিনিটে গোল করেন রবি মাণ্ডি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডায়মন্ড হারবারের মাত্র এক পয়েন্ট দরকার ...

April 19, 2025 6:33 PM

views 25

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যকৃতের রোগকে ভারতে মৃত্যুর দশম সাধারণ কারণ হিসেবে বিবেচিত করেছে।

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যকৃত দিবস। যকৃতের অসুখ এড়াতে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস নিয়ে জন সচেনতা গড়ে তুলতে যকৃত দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দেশবাশীকে ভোজ্য তেলের ব্যবহার অন্ততপক্ষে ১০ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমে করা একটি পো...

April 19, 2025 6:01 PM

views 18

চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসবেন টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক।

এই বছরের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসবেন বলে জানিয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজমাধ্যমে করা একটি পোস্টের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেছেন যে, মোদীর সাথে ফোনালাপ তাঁর কাছে গর্বের মুহূর্ত। উল্লেখ্য, গতকাল প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী ও...

April 19, 2025 5:57 PM

views 52

দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি আন্তঃসীমান্ত মাদক চক্রকে ভেঙে দিয়েছে।

দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি আন্তঃসীমান্ত মাদক চক্রকে ভেঙে দিয়েছে। উদ্ধার হয়েছে হেরোইন, মাদক বিক্রির টাকা ও মোবাইল ফোন। পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও। পুলিশ জানিয়েছে এই মামলার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

April 19, 2025 5:55 PM

views 18

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন খুব শীঘ্রই মাতৃভূমি লোকাল এর কিছু কোচ সাধারণ যাত্রীদের চড়ার জন্য উদ্যোগ নিয়েছে।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন খুব শীঘ্রই মাতৃভূমি লোকাল এর কিছু কোচ সাধারণ যাত্রীদের চড়ার জন্য উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর। উল্লেখ্য, ১২ কোচের EMU লোকালে মহিলা কোচের সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করায় এই ডিভিশনের শহরতলীর বিভিন্ন সেকশনে যাত্রী বি...