April 29, 2025 1:49 PM

views 23

আইপিএলে ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।

আইপিএলে ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

April 29, 2025 1:08 PM

views 15

বিখ্যাত মালওয়ালী চিত্র নির্মাতা শাজি এন কারুন  থিরুভানন্তপুরমে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিখ্যাত মালওয়ালী চিত্র নির্মাতা শাজি এন কারুন  থিরুভানন্তপুরমে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৩ বছর। মালয়েলি ভাষায় নতুন ধারার চলচ্চিত্র নির্মানে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। তার প্রথম ছবি পিরাভি সত্তর টি আনতর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছিল। ১৯৯৪ সালে নির্মিত দ্বিতীয় ছবি স্বহাম কাণ চলচ্চিত্র...

April 29, 2025 1:01 PM

views 29

রাজ্যে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে আগামী ৭ই মে।

রাজ্যে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে আগামী ৭ই মে। ঐ দিন বেলা সাড়ে ১২. টায় বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে , ফলাফল ঘোষণা করা হবে। দুপুর ২ টা থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল এ্যাপে রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন। যে সব ওয়েব সাইটে ফলা...

April 29, 2025 12:33 PM

views 17

রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল বরাবর ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্ত...

April 29, 2025 12:26 PM

views 14

উত্তর ২৪ পরগণায় বাসন্তী হাইওয়ের মিনাখাঁর মালঞ্চ নেপাল মোড়ের কাছে আজ সকালে এক পথ দুর্ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে।

উত্তর ২৪ পরগণায় বাসন্তী হাইওয়ের মিনাখাঁর মালঞ্চ নেপাল মোড়ের কাছে আজ সকালে এক পথ দুর্ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে। এরা হলেন বছর ৫৫-র নাসিরুদ্দিন ও বছর ৫০-এর জুলফিকার মোল্লা। আহত আরও দু জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, সরবেড়িয়া থেকে আসা একটি যাত্রীব...

April 29, 2025 12:22 PM

views 12

উত্তরাখণ্ডে এ বছরের চারধাম যাত্রা  আগামীকাল  অক্ষয় তৃতীয়ার দিন শুরু হচ্ছে।

উত্তরাখণ্ডে এ বছরের চারধাম যাত্রা  আগামীকাল  অক্ষয় তৃতীয়ার দিন শুরু হচ্ছে।  এই চার ধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রি, কেদারনাথ ও বদ্রীনাথ  যাত্রা শুরুর প্রাক্কালে  মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি  এর ব্যবস্থাপনা নিয়ে গতকাল জেলাশাসকদের সঙ্গে এক পর্যালোচনা  বৈঠক করেন।    পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী...

April 29, 2025 12:24 PM

views 14

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কংগ্রেস সভাপতি ও রাজ্য সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে  এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন।

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কংগ্রেস সভাপতি ও রাজ্য সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে  এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। দেশের সঙ্কটের এই মুহূর্তে সংহতি ও ঐক্য অত্যন্ত জরুরী বলেও পৃথক চিঠিতে উল্লেখ করেছেন তাঁরা।  

April 29, 2025 11:55 AM

views 16

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল লন্ডনে সেদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল লন্ডনে সেদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও মজবুত করে তোলার লক্ষ্যে দুদিনের সফরে শ্রী গোয়েল এখন লন্ড...

April 29, 2025 10:08 AM

views 21

বিজেপি অন্ধ্রপ্রদেশে থেকে রাজ্যসাভার উপনির্বাচনের জন্য পাকা ভেঙ্কট সত্য নারায়ণকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।

বিজেপি অন্ধ্রপ্রদেশে থেকে রাজ্যসাভার উপনির্বাচনের জন্য পাকা ভেঙ্কট সত্য নারায়ণকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে গতকাল এই নাম ঘোষণা করা হয়।

April 29, 2025 4:30 PM

views 79

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভারত ই প্রথম দেশ হিসেবে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চলেছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভারতই প্রথম দেশ হিসেবে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চলেছে। ভারতের তুলনামূলক মুক্ত বাণিজ্যের পরিবেশ এবং সীমাবদ্ধ নিঃশুল্ক ব্যবস্থাপনার কারণেই এই পদ্ধতি ত্বরান্বিত হয়েছে। এ মাসের গোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র চড়াহারে শুল্ক আরোপের পর ...