May 10, 2025 7:46 PM

views 21

অপারেশন সিন্দুর-এর ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের আক্রমণ এবং প্রতিরক্ষা দুই ব্যবস্থাকেই পর্যুদস্ত করে দিয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে।

অপারেশন সিন্দুর-এর ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের আক্রমণ এবং প্রতিরক্ষা দুই ব্যবস্থাকেই পর্যুদস্ত করে দিয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে। আজ বিদেশ সচিবের প্রেস ব্রিফিং-এর পরই সশস্ত্র বাহিনীর তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ভারতীয় সেনার তরফে কর্নেল সুফিয়া কুরেশী বলেন, ভারতীয় সেনা ...

May 10, 2025 7:42 PM

views 20

ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান এবং সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সস্মত হয়েছে।

ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান এবং সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সস্মত হয়েছে। আজ নতুন দিল্লীতে এক প্রেস ব্রিফিং-এ বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই ঘোষণা করেন। তিনি বলেন, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও ভারতের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করেন। আলোচনাতে স্থির...

May 10, 2025 7:40 PM

views 25

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও বলেছেন যে, দুই দেশ সংঘর্ষ বিরতির ব্যাপারে সহমতে পৌঁছেছে।

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও বলেছেন যে, দুই দেশ সংঘর্ষ বিরতির ব্যাপারে সহমতে পৌঁছেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, ভারত সবসময় সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও আপোষহীন মনোভাব বজায় রেখেছে। ভবিষ্যতেও ভারত ধরনের দৃষ্টিভঙ্গী বজায় রাখবে। 

May 10, 2025 7:22 PM

views 12

পাঞ্জাবে অমৃতসরের ঘন জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে আজ ভোর পাঁচটা নাগাদ পাকিস্তান একাধিক বাইকার YIHA – III কামিকাজে ড্রোন পাঠায়।

পাঞ্জাবে অমৃতসরের ঘন জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে আজ ভোর পাঁচটা নাগাদ পাকিস্তান একাধিক বাইকার YIHA - III কামিকাজে ড্রোন পাঠায়। ভারতীয় সেনা বাহিনীর এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, ভারতের বায়ু সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পাকিস্তানী ড্রোনকে চিহ্নিত ও ধ্বংস করে। কুইক রিয়াক্সন এয়ার ডিফেন্স গান, যেগুল...

May 10, 2025 7:18 PM

views 14

জম্মুর নৌশেরা অঞ্চলের একটি গ্রাম থেকে তুরস্কের কামিকাজে ড্রোন উদ্ধার করা হয়েছে।

জম্মুর নৌশেরা অঞ্চলের একটি গ্রাম থেকে তুরস্কের কামিকাজে ড্রোন উদ্ধার করা হয়েছে। সাধারণ নাগরিকদের ক্ষতি করতে কামিকাজে ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান।

May 10, 2025 7:12 PM

views 37

শান্তিনিকেতনের সোনাঝুড়িতে নিত্যদিনের হাট সেখানকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে।

শান্তিনিকেতনের সোনাঝুড়িতে নিত্যদিনের হাট সেখানকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এই অভিযোগে দায়ের করা একটি মামলায় জাতীয় পরিবেশ আদালত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্যদের বক্তব্য জানতে চেয়েছে।   পরিবেশ কর্মী সুভাষ দত্ত এই মামলা দায়ের করে বলেন, স্থানীয় পঞ্চায়েত ও জেলা প্রশাসনের ...

May 10, 2025 7:05 PM

views 29

নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপে Where is my bus নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে।

নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপে Where is my bus নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ রাজ্য পরিবহন নিগমের সল্টলেক ডিপোতে এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন। এর মাধ্যমে যাত্রীরা বাস কোথায় আছে এবং কতক্ষণে তা স্টপেজে পৌঁছবে...

May 10, 2025 7:02 PM

views 28

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রী সুরক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রী সুরক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। শিয়ালদা বিভাগের গুরুত্বপূর্ণ ফুয়েলিং পয়েন্ট সহ সবকটিস্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ডগ স্কোয়াড নিয়মিতভাবে স্টেশন এবং ট্রেনে তল্লাশিচালাচ্ছে। পাশাপাশি রেললাইনের ওপরেও চলছে টহলদারি।

May 10, 2025 7:01 PM

views 30

বিশ্ব তীরন্দাজী কাপ দ্বিতীয় পর্যায়ে ভারত আজ সাংহাইয়ে তিনটি পদক জিতেছে।

বিশ্ব তীরন্দাজী কাপ দ্বিতীয় পর্যায়ে ভারত আজ সাংহাইয়ে তিনটি পদক জিতেছে। অভিষেক ভার্মা, ওজাস দেওতালে এবং ঋষভ যাদবকে নিয়ে গঠিত ভারতের পুরুষদের কম্পাউন্ড টিম, প্রতিযোগিতার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে। কোয়ার্টার ফাইনালে তাঁরা গ্রেট ব্রিটেন এবং সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়েছিল। মহিলাদের কম...

May 10, 2025 6:59 PM

views 15

২০৩০ এর সুষম উন্নয়ন লক্ষ্য অর্জনে ভারতে শিশু এবং প্রসূতি মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।

২০৩০ এর সুষম উন্নয়ন লক্ষ্য অর্জনে ভারতে শিশু এবং প্রসূতি মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল কর্তৃক প্রকাশিত ২০২১ সালের একটি রিপোর্টে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রতি লক্ষ শিশু জন্মের ক্ষেত্রে প্রসূতিমৃত্যু হার, ১৩০ থেকে কমে ৯৩-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, ২০১৪ থেকে ২০...