June 30, 2025 10:09 PM

views 23

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তরুণ ডাক্তারদের সমাজের সেইসব অংশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যাদের চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তরুণ ডাক্তারদের সমাজের সেইসব অংশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যাদের চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন যে অনেক গ্রামে ও উপজাতি অধ্যুষিত অঞ্চলে এখনও উচ্চমানের স্বাস্থ্য পরিষেবার অভাব রয়েছে। গোরক্ষপুরে আজ এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষনে তিনি বলেন, দে...

June 30, 2025 10:03 PM

views 11

ভাড়া কাঠামোর সরলীকরণ এবং যাত্রী পরিষেবার সুবিধা বৃদ্ধিতে রেলমন্ত্রক আগামীকাল থেকে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর করছে।

ভাড়া কাঠামোর সরলীকরণ এবং যাত্রী পরিষেবার সুবিধা বৃদ্ধিতে রেলমন্ত্রক আগামীকাল থেকে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর করছে। নন-এসি মেইল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে দু পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ছে। শহরতলির ট্রেনের এবং মাসিক টিকিটের ...

June 30, 2025 9:58 PM

views 69

বিহারে চার কোটি ৯৬ লক্ষ ভোটারের কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

বিহারে চার কোটি ৯৬ লক্ষ ভোটারের কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পাশাপাশি ওই সংখ্যক ভোটারের সন্তানদের তাদের পিতামাতা সম্পর্কিত অন্য কোনও নথি জমা দেওয়ারও প্রয়োজন নেই বলে ভারতের নির্বাচন কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। ভারতের নির্বাচন কমিশন বিহারের ২০০৩ সালের ভ...

June 30, 2025 9:53 PM

views 48

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তন নিয়ে জল্পনার মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল দলীয় হাইকমান্ড।

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তন নিয়ে জল্পনার মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল দলীয় হাইকমান্ড। বেঙ্গালুরুতে এই বিষয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাইসুরু বিমানবন্দরে ...

June 30, 2025 9:49 PM

views 16

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই পাঁচটি দেশের সফর শুরু করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই পাঁচটি দেশের সফর শুরু করবেন।   নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত সচিব দাম্মু রবি বলেন, প্রধানমন্ত্রী তাঁর পাঁচটি দেশের সফরের প্রথম পর্যায়ে আগামী মাসের ২ থেকে ৩ তারি...

June 30, 2025 7:26 PM

views 22

ভারতীয় আবহাওয়া দফতর আজ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দফতর আজ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। পাশাপাশি, বিহার, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ওড়িশা, পঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও বিদর্ভে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী ৭ দিন কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, গু...

June 30, 2025 7:24 PM

views 49

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন কর্মীর মৃত্যু হয়েছে।

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন কর্মীর মৃত্যু হয়েছে। আহত ২৬ জন। বিস্ফোরণের পরই সিগাছি ইন্ডাস্ট্রিতে এই বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থেল রয়েচে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি আহতদের...

June 30, 2025 7:23 PM

views 12

২০২৪ -২৫ অর্থবর্ষে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

২০২৪ -২৫ অর্থবর্ষে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঐ সময়ে ২২ দশমিক ০/৮ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। এর ফলে গড় মাসিক আদায় হয়েছে এক দশমিক ৮/৪ লক্ষ কোটি টাকা। সক্রিয় করদাতার সংখ্যাতেও যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের ৩০ শে এপ্রিল পর্য...

June 30, 2025 7:22 PM

views 48

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সত্যম সিং নামে এক আইনজীবী। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার পাশাপাশি নির্যাতিতার নিরাপত্তা এবং তাকে আর্থিক সহ...

June 30, 2025 7:18 PM

views 21

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। ধীরে ধীরে তা পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরই সঙ্গে  বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে...