July 16, 2025 7:18 PM

views 17

কল্যাণী স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ২-১ গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে।

কল্যাণী স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ২-১ গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে পাসাং দর্জি তামাং ও করণ রাই, এবং কাস্টমসের বাতাস মুর্মু গোল করেছেন। উলুবেড়িয়ায় অন্য ম্যাচে মেসারার্স ক্লাব ২-১ গোলে ক্যালকাটা কাস্টমসকে পরাজিত করেছে।

July 16, 2025 6:49 PM

views 78

দামোদর ভ্যালি কর্পোরেশন  – ডিভিসি তাদের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ আজ আরও বাড়িয়েছে।

দামোদর ভ্যালি কর্পোরেশন  - ডিভিসি তাদের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ আজ আরও বাড়িয়েছে। এর ফলে রাজ্যের একাধিক জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে, বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ডিভিসি-র দাবি, ঝাড়খন্ড ও উচ্চ দামোদর অববাহিকায় নদীগুলোতে জলস্তর বাড়ার কারণেই জল ছাড...

July 16, 2025 6:43 PM

views 14

রাজ্যে গবাদি পশু, পোল্ট্রি ও মাছের খাদ্যের চাহিদা মেটাতে রাজ্য সরকার আগামী তিন বছরে অতিরিক্ত ৬০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে।

রাজ্যে গবাদি পশু, পোল্ট্রি ও মাছের খাদ্যের চাহিদা মেটাতে রাজ্য সরকার আগামী তিন বছরে অতিরিক্ত ৬০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানের রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা একথা জানান। তিনি বলেন, বছরে ...

July 16, 2025 10:25 AM

views 44

আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নামে ছেলেখেলা করেছে বলে অভয়ার বাবা মা অভিযোগ করেছেন।

আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নামে ছেলেখেলা করেছে বলে অভয়ার বাবা মা অভিযোগ করেছেন। সীমা পাহুজা সহ CBI আধিকারিকদের তিন সদস্যের দল গতকাল বিকেলে উত্তর ২৪ পরগণার পানিহাটিতে অভয়ার বাড়িতে গিয়ে প্রায় দুই ঘন্টা তার বাবা মায়ের সাথে কথা বলেন। সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদ...

July 16, 2025 10:22 AM

views 102

চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। আগামী ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।

চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। আগামী ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত। সকাল দশটা থেকে ১১ টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। দৃশ্যকলা, সংগীত ও বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষার সময় দশটা থেকে দশটা প...

July 16, 2025 10:21 AM

views 6

রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরো ১০ দিন বাড়ানো হয়েছে।

রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরো ১০ দিন বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবেদনের সময়সীমা ২৫ শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।  উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৬ টা প...

July 16, 2025 10:20 AM

views 18

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগের প্রেক্ষিতে, নতুন রুল জারি  ও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগের প্রেক্ষিতে, নতুন রুল জারি  ও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে প...

July 16, 2025 10:18 AM

views 30

মধ্যপ্রাচ্যে ইজরায়েল তাঁদের সামরিক অভিযান আরও তীব্র করেছে।

মধ্যপ্রাচ্যে ইজরায়েল তাঁদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। যার ফলে গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় ৯০ জন নিহত এবং ২৭৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজার তেলআল-হাওয়া জেলার একটি...

July 16, 2025 10:16 AM

views 26

ইরানের ভারতীয় দূতাবাস, ভারতীয়দের খুব প্রয়োজন না হলে না সেদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের ভারতীয় দূতাবাস, ভারতীয়দের খুব প্রয়োজন না হলে না সেদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির কারণেই দূতাবাসের এই পরামর্শ। ওই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। যেসব ভারতীয় বর্তমানে ইরানে রয়েছেন, তাঁরা চাইলে দেশে ফিরে আসতে পারেন।

July 16, 2025 10:15 AM

views 14

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও -র আপোষহীন অবস্থান নেওয়া উচিত।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও -র আপোষহীন অবস্থান নেওয়া উচিত। তিনি গতকাল চীনের তিয়ানজিনে এসসিও-র বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ তৈরির উদ্...