July 19, 2025 4:16 PM

views 16

অনলাইন বেটিং অ্যাপ মামলায় যুক্ত থাকার অভিযোগে ইডি, প্রযুক্তি কোম্পানী গুগুল এবং মেটাকে নোটিশ পাঠিয়েছে।

অনলাইন বেটিং অ্যাপ মামলায় যুক্ত থাকার অভিযোগে ইডি, প্রযুক্তি কোম্পানী গুগুল এবং মেটাকে নোটিশ পাঠিয়েছে। আগামী সোমবার দিল্লীতে ইডির সদর দপ্তরে এই দুই কোম্পানীর প্রতিনিধিকে উপস্থিত হতে হবে। অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা ইডি এখন খতিয়ে দেখছে।  

July 19, 2025 4:14 PM

views 17

ইজরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতির বিষয়ে সহমত হয়েছে বলে, আজ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইজরায়েল ও সিরিয়া সংঘর্ষ বিরতির বিষয়ে সহমত হয়েছে বলে, আজ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতে সিরিয়ায় বিমান হামলা করা হয়েছে বলে সম্প্রতি দাবি করেছে ইজরায়েল। তারপরেই এই সংঘর্ষ বিরতির বিষয়টি সামনে এল। উল্লেখ্য, সিরিয়ার প্রাক্তন রাষ্ট্র...

July 19, 2025 12:18 PM

views 19

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশের প্রথম সারির সংগ্রামীদের মধ্যে মঙ্গল পাণ্ডের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন,  মঙ্গল পাণ্ডের সাহসিকতা ও বিরত্বের গল্প আগামীতেও দেশব...

July 19, 2025 12:14 PM

views 22

পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা সুষ্ঠভাবে চলছে

পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা সুষ্ঠভাবে চলছে। পুণ্যার্থীদের ষষ্ঠ দলটি আজ নাথুলা থেকে তাদের যাত্রা শুরু করেছে। স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা এই যাত্রার সূচনা করেছেন। এখনো পর্যন্ত চারটি পুণ্যার্থীদের দল সুষ্ঠভাবে নিজেদের যাত্রা সম্পন্ন করেছে। প্রসঙ্গত, এবছর নাথুলা হয়ে পুণ্যার্থীদের আরও চারটি দল যাত্...

July 19, 2025 12:06 PM

views 50

ছত্তিসগড়ের গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ মাওবাদী নিহত হয়েছে

ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ মাওবাদী নিহত হয়েছে। বস্তার রেঞ্জের রাজ্য পুলিশের মহা নির্দেশক পি সুন্দর রাজ জানিয়েছেন, অবুঝমাড় এলাকায় জঙ্গলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি চলার সময় দু পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ছয় জন ম...

July 19, 2025 12:03 PM

views 24

জি ২০ গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে

দক্ষিণ আফ্রিকা ডারবানে অনুষ্ঠিত দুই দিনের বৈঠকে জি ২০ গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। ডারবানে অনুষ্ঠিত আলোচনায়, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সংঘাত, বাণিজ্য উত্তেজনা, দ্রব্য সামগ্রী সরবরাহ শৃঙ্খল...

July 19, 2025 11:57 AM

views 18

মহিলাদের ক্রিকেটে ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে আজ লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে

মহিলাদের ক্রিকেটে ভারত  দ্বিতীয় একদিনের ম্যাচে আজ লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সাড়ে তিনটেয়। তিন ম্যাচের সিরিজে ভারতীয় মহিলারা ১-০ এ এগিয়ে রয়েছে। সাউদাম্পটনের প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে ভারত।

July 19, 2025 11:55 AM

views 21

‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’, সারা দেশে ভূমিধ্বস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে

‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’, সারা দেশে ভূমিধ্বস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে। প্রতি বছরই একটি করে জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। এর ফলে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।  কলকাতায় গতকাল সংস্থার ন্যাশনা...

July 19, 2025 11:47 AM

views 96

কেরালায় আগামীকাল পর্যন্ত অতি ভারী বর্ষণের লাল সর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর

কেরালায় আগামীকাল পর্যন্ত অতি ভারী বর্ষণের লাল সর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কেরালার মাল্লাপ্পুরম, কোঝিকোর, ওয়াইনাদ, কুন্নুর ও কাসারগড় জেলায়  আজ প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ওয়াইনাদ, কুন্নুর ও কাসারগড় জেলায়  আজ সমস্ত শিক্ষা প্রতিস্থানে ছুটি ঘোষণা করা হয়েছে।...

July 19, 2025 11:41 AM

views 22

মহামারী রোধে প্রস্তুতির ব্যবস্থাপনার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গুচ্ছ সংশোধনী আমেরিকা খারিজ করে দিয়েছে

বিশ্ব জুড়ে মহামারী রোধে প্রস্তুতির ব্যবস্থাপনার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গুচ্ছ সংশোধনী আমেরিকা খারিজ করে দিয়েছে। কোভিড ১৯ অতিমারি মোকাবিলায় বিশ্ব জুড়ে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে এই সংশোধনী গুলো আনা হয়। আমেরিকার  Department of State and Department of Health and Human Se...