August 3, 2025 1:10 PM

views 15

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ২ দিনের সরকারী সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ২ দিনের সরকারী সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, বার্ষিক ১০ বিলিয়ান ডলারে নিয়ে যেতে এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের লক্ষ্য। পাক প্রধানমন্ত্রী শেহেবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ইসাকদার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাতারার ইরানী রাষ্ট্রপতিকে নুর খ...

August 3, 2025 1:08 PM

views 14

ব্রাজিলের WTT Star Contender 2025-এ ভারতের অভিযান অব্যাহত রয়েছে

ব্রাজিলের ইগাউসুতে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা WTT Star Contender 2025-এ ভারতের অভিযান অব্যাহত রয়েছে। আজ রাতে মিক্সড ডাবলসের ফাইনালে অংশ নেবেন মানুষ শা ও দিয়া চিতালে। ভারতীয় সময় রাত ৯ টায় খেলা শুরু।বিশ্ব তালিকায় ১০ নম্বরে থাকা ভারতীয় জুটি,কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে চিলির প্রতিদ্বন্দ্বীদের পরাস...

August 3, 2025 1:06 PM

views 35

উত্তরপ্রদেশের গোন্ডায় আজ সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে

উত্তরপ্রদেশের গোন্ডায় আজ সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরসরাই-আলাভাল দেওরিয়া রোডের উপর রেহড়া গ্রামের কাছে পুণ্যার্থী বোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরযু  সেতুর কাছে খালে গড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে পৃ...

August 3, 2025 1:04 PM

views 16

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। একারণে ভারতকে তার অর্থনীতি স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে। উত্তরপ্রদেশের বারাণসীতে গতকাল ২ হাজার ২-শো কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর এক জনসভায় প্রধানমন্ত্রী ভা...

August 3, 2025 1:03 PM

views 59

নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজে নিয়োজিত বিএলও-দের এবং সুপারভাইজারদের সান্মানিক বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছে

নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজে নিয়োজিত বুথ স্তরের অফিসার বা বিএলও-দের এবং এই কাজে নিযুক্ত সুপারভাইজারদের সান্মানিক বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বিএলও-রা বার্ষিক ৬ হাজার টাকা করে পেতেন, এবার তা দ্বিগুণ বেড়ে ১২ হাজার টাকা হচ্ছে। এ ছাড়াও তাঁদের ইনসেনটিভ বা...

August 3, 2025 12:59 PM

views 7

ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নীটি পিজি-২০২৫ নেওয়া হচ্ছে আজ

ডাক্তারিতে স্নাতকোত্তরস্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নীটি পিজি-২০২৫ আজ নেওয়া হচ্ছে। প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডাক্তারি স্নাতক এই পরীক্ষায় বসেছেন। কম্পিউটার ভিত্তিক এই প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে  National Board of Examinations in Medical Sciences।

August 2, 2025 10:54 PM

views 13

কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের কারণে চূড়ান্ত অসুবিধায় পড়া নিত্যযাত্রীদের সুবিধায় রাজ্য সরকার বিশেষ শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে।

কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের কারণে চূড়ান্ত অসুবিধায় পড়া নিত্যযাত্রীদের সুবিধায় রাজ্য সরকার বিশেষ শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে দিনে দুই দফায় ৩২ আসনের এই বাস যাত্রীদের নিয়ে কবি সুভাষ ও প্রান্তিক শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে চলাচল করবে। সকাল ৮টা থেকে ১১টা ও বিকাল ৫টা...

August 2, 2025 9:20 PM

views 18

দমদম স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত ১০ টা ৫০মিনিট থেকে আগামীকাল রবিবার সকাল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দমদম স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত ১০ টা ৫০মিনিট থেকে আগামীকাল রবিবার সকাল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত ৭ ঘণ্টা ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-নৈহাটির মধ্যে আজ একজোড়া করে ট্রেন বাতিল থাকবে। এছাড়া, রবিবার, ...

August 2, 2025 6:54 PM

views 17

ভারতের দাবাড়ু গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ফিডে দাবা র‍্যাঙ্কিং এ প্রথমস্থানে উঠে এসেছেন।

ভারতের দাবাড়ু গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ফিডে দাবা র‍্যাঙ্কিং এ প্রথমস্থানে উঠে এসেছেন। সম্প্রতি প্রকাশিত মহিলা র‍্যাঙ্কিং এ হাম্পি ২২৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছেন। জর্জিয়ার বাতুমীতে আয়োজিত দাবা বিশ্বকাপে রানার্স হয়েছেন তিনি। হাম্পি ছাড়াও এবারের দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন গ্র্যা...

August 2, 2025 6:25 PM

views 9

ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড, UPI চলতি বছরের জুলাই মাসে লেনদেনের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করেছে।

ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI চলতি বছরের জুলাই মাসে প্রায় দুই হাজার কোটি লেনদেনের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করেছে। এর ফলে প্রায় ২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। UPI এর ফলে বছরে লেনদেনের পরিমাণে ৩৫ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং মূল্যের পরিমাণও ২২ শতাংশ ...