August 5, 2025 11:55 AM

views 22

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিন জেলা সফরে রওনা হচ্ছেন

বেশ কিছু কর্মসূচী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিন জেলা সফরে রওনা হচ্ছেন। প্রথমে তিনি হুগলীর আরামবাগে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন। কামারপুকুরে রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এরপর দুপুরে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি...

August 5, 2025 11:54 AM

views 362

SIR নিয়ে বিতর্কের মধ্যেই, এ’রাজ্যের দুই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী- SIR নিয়ে বিতর্কের মধ্যেই, এ’রাজ্যের দুই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। এই আসনগুলি হল- দক্ষিণ ২৪ পরগণার কুলপী, বীরভূমের- মুরারই, রামপুরহাট ও রাজনগর। ওই তালিকা খুঁজে পাওয়া না গেলে, ২০০৩ সালের খসড়...

August 5, 2025 11:51 AM

views 16

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী চারদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী চারদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই ৫ জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষি...

August 5, 2025 11:50 AM

views 23

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার আজ ফের  শুনানি হবে

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার আজ ফের  শুনানি হবে।   গতকাল দুই বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ-এ এই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা জানান, কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। তা’ জোগাড় করতে সময় লাগবে। ত...

August 4, 2025 10:08 PM

views 27

বাংলাদেশে আগামীকাল বিকেল ৫ টায় জুলাই ঘোষনা পত্র প্রকাশ করা হবে

বাংলাদেশে আগামীকাল বিকেল ৫ টায় জুলাই ঘোষনা পত্র প্রকাশ করা হবে। ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জন সমাবেশে এই ঘোষনা পত্র প্রকাশিত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সংবাদ সংস্থা বি এস এস জানিয়েছে। উল্লেখ্য, গতবছর জুলাইমা...

August 4, 2025 10:03 PM

views 56

মঙ্গলকোট বিধানসভার ২৭৬ নং বুথে পাঁচ জন ভুয়ো ভোটারের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার ২৭৬ নং বুথে পাঁচ জন ভুয়ো ভোটারের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের ঐ বুথে চার মহিলা সহ পাঁচ জনের নাম  ভোটার লিষ্টে রয়েছে।  বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি।   তাঁদের দাবী মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলে...

August 4, 2025 9:52 PM

views 21

লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন, অভিষেক ব্যানার্জী

লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন, অভিষেক ব্যানার্জী। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্হলাভিষিক্ত হলেন। আজ সাংসদদের নিয়ে এক বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে, লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা কর...

August 4, 2025 9:51 PM

views 29

SIR-এর কাজের ক্ষেত্রে BLO হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন- SIR-এর কাজের ক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিএলও-দের একাংশের মামলার শুনানীতে বিচারপতি অমৃতা সিনহা আজ বলেন, আইন অনুযায়ী, প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা যায়। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই  ...

August 4, 2025 9:50 PM

views 53

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আগামীকাল এই মামলার শুনানি।   এর আগে আদালতের নির্দেশমতো কেনো ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারিত সময়  মিটিয়ে দেওয়া হল না তা নিয়ে দুই বিচারপতি সঞ্জয় কারল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ প্রশ্ন তোলেন। রাজ্য সরকার...

August 4, 2025 1:26 PM

views 14

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, রোজগার মেলায় গত ১৬ মাসে ১১ লক্ষেরও বেশি মানুষ চাকরি পেয়েছেন।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, রোজগার মেলায় গত ১৬ মাসে ১১ লক্ষেরও বেশি মানুষ চাকরি পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী ১৭ কোটিরও বেশি যুবক গত দশকে চাকরি পেয়েছেন। আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগা...