August 6, 2025 6:16 PM

views 66

বিহারে নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ নামের বিস্তারিত বিবরণ নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে সুপ্রীম কোর্ট।

বিহারে নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ নামের বিস্তারিত বিবরণ নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে সুপ্রীম কোর্ট। অ্যাসোশিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এ ডি আরের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি এন ক...

August 6, 2025 6:06 PM

views 59

বিহারে এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।

বিহারে এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দুবার মুলতুবি হওয়ার পর দুপুর দুটোয় অধিবেশন বসলে এস আই আর নিয়ে আলোচনার দাবী তুলে বিরোধীরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। ্সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিরোধীদের লাগাতার প্রতিবাদ কর্...

August 6, 2025 5:36 PM

views 45

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর কর্তব্য পথে তৃতীয় পর্যায়ে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর কর্তব্য পথে তৃতীয় পর্যায়ে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। নতুন আবাসনটি পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী এই বৈশিষ্ট্যগুলি খুঁটিয়ে পর্যালোচনা করেন। এছাড়াও ভবনের প্রাঙ্গণে শ্রী মোদী বৃক্ষরোপণ করেছেন। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, সরকারের দা...

August 6, 2025 4:48 PM

views 32

ভারতের রিজার্ভ ব্যাংক রেপোরেট  ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে।

ভারতের রিজার্ভ ব্যাংক রেপোরেট  ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের  আর্থিক নীতি সংক্রান্ত কমিটি  পেন্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এস ডি এফ ও  ৫.২৫ শতাংশ রেখেছে। এছাড়া এম এস এফ ও ব্যাংকের সুদের হার পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ রাখা হবে বলে জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে  এক্ষেত্রে 100 বেস...

August 6, 2025 12:48 PM

views 44

অর্জুন দত্ত পরিচালিত কাহিনী চিত্র“ ডিপ ফ্রিজ “এবার জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে।

অর্জুন দত্ত পরিচালিত কাহিনী চিত্র“ ডিপ ফ্রিজ "এবার জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে। সম্প্রতি ৭১ তম চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়। বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যকার টানাপোড়েন এ ছবির মূল উপজীব্য। ছবির নির্মাণ পর্বের মধ্যেই মায়ের মৃত্যু হও...

August 6, 2025 12:42 PM

views 15

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কোচবিহারের খাগড়াবাড়িতে গতকাল তাঁর কনভয়ে হামলার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কোচবিহারের খাগড়াবাড়িতে গতকাল তাঁর কনভয়ে হামলার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্য পুলিশ প্রশাসনের নির্ধারিত রুটে গিয়েও কিভাবে এই হামলা চালানো হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোচবিহার থেকে গতসন্ধ্যায় শিলিগুড়ি ফেরার পথে শুভেন্দু বলেন, এ ব্যাপারে তিনি রাজ্যপাল সি ভি আ...

August 6, 2025 12:41 PM

views 31

তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচী রয়েছে।

তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচী রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রামে পৌঁছবেন। সেখানে তাঁর একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কথা।   জেলা সফরে...

August 6, 2025 12:39 PM

views 24

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্তর কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্তর কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।   দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগন...

August 6, 2025 12:37 PM

views 18

আজ  হিরোশিমা দিবস।

আজ  হিরোশিমা দিবস। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমায় বহু  মানুষের প্রাণহানি র ঘটনার স্মরণে ও শান্তি প্রার্থনা র মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।  উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুদ্ধবিমান থেকে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে।  

August 6, 2025 12:32 PM

views 21

শ্রীলঙ্কার নৌবাহিনী কমপক্ষে চোদ্দ জন ভারতীয় জেলেকে আজ সকালে সেদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী কমপক্ষে চোদ্দ জন ভারতীয় জেলেকে আজ সকালে সেদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে। রামেশ্বরমের জেলেদের জিজ্ঞাসাবাদের জন্য পুত্তালামে শ্রীলঙ্কা নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে তামিলনাড়ু এবং পুদুচেরির জেলেদের সাম্প্রতি...