August 8, 2025 9:49 AM

views 31

বাংলাদেশে গতকাল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪-তম মৃত্যু বার্ষিকী পালিত হয়।

বাংলাদেশে গতকাল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪-তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। ১৯৪১ সালের ৭-ই আগস্ট ৮০ বছর বয়সে প্রয়াত হন বিশ্ব কবি। সেদেশের ক্যালেন্ডার অনুযায়ী গতকাল ২২-শে শ্রাবণ, তাঁর প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই-কমিশনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আই জি সি সি-তে এক অনুষ্ঠানের আ...

August 8, 2025 9:47 AM

views 9

লোকসভায় গতকাল মণিপুর পণ্য ও পরিষেবা কর সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে।

লোকসভায় গতকাল মণিপুর পণ্য ও পরিষেবা কর সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে। ২০১৭র মণিপুর পণ্য ও পরিষেবা কর আইনকে সংশোধন করা হয়েছে এই বিলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলাকালীন এ ব্যাপারে আনা একটি অধ্যাদেশের বদলে নতুন বিলটি আনা হয়েছে। রাজ্যে জি এস টি পর্ষদের দীর্ঘদিনের অনুমো...

August 8, 2025 9:45 AM

views 7

এশিয়ার উন্নয়ন ও বিকাশে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিন্যান্দ আর মার্কোস জুনিয়র, ভারতের সঙ্গে বৃহত্তর ক্ষেত্রে অংশীদারীত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন

এশিয়ার উন্নয়ন ও বিকাশে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিন্যান্দ আর মার্কোস জুনিয়র, ভারতের সঙ্গে বৃহত্তর ক্ষেত্রে অংশীদারীত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। বেঙ্গালুরুতে গতকাল তিনি ফিলিপিন্স – ভারত ব্যবসায়িক মঞ্চে ভাষন দিচ্ছিলেন। তিনি বলেন, দুটি দেশই আঞ্চলিক জ্ঞান বন্টনের পাশাপাশি সরবরাহ শৃঙ্খলকে আরো গভী...

August 8, 2025 9:41 AM

views 17

ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবী নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে।

ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবী নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। সামাজিক মাধ্যমের এক ফ্যাক্ট চেক পোষ্টে নির্বাচন কমিশন, এ ধরণের অভিযোগকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জানিয়েছে, শ্রী গান্ধী যদি বিশ্বাস করেন তাঁর বক্তব্য সত্য তাহলে তাঁর উচিৎ নির্বাচনী বিধি মেনে শপথ বা...

August 7, 2025 10:06 PM

views 302

নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচীর প্রস্তুতি চলছে।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচীর প্রস্তুতি চলছে।  এই সংশোধনী প্রক্রিয়ার  জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সম্পূর্ণ প্রস্তুত বলে  আজ নির্বাচন কমিশনকে পাঠানো এক রিপোর্টে জানানো হয়েছে। কোনও বুথেই এবার থেকে ১২০০-র বেশি ভোটার রাখা যাবে না বলে...

August 7, 2025 10:04 PM

views 26

আদিবাসী কল্যাণে রাজ্য সরকার অনেক কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন।

আদিবাসী কল্যাণে রাজ্য সরকার অনেক কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন। আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রামের অধিবাসীদের কল্যাণে রাজ্য সরকার নানা প্রকল্প এনেছে। বিনপুর বেলপাহাড়িতে নতুন রাস্তা তৈরি হয়েছে। অলচিকি লিপি ও সাঁওতালি ভাষার উন...

August 7, 2025 9:53 PM

views 19

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী দিনে সাক্ষাতের ব্যাপারে সহমত হয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী দিনে সাক্ষাতের ব্যাপারে সহমত হয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আজ রুশ রাষ্ট্রপতির বৈঠকের পরই ট্রাম্প- পুতিন সাক্ষাতের সম্ভবনা তৈরী হয়েছে। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকোভ জানিয়েছেন, কোথায় ...

August 7, 2025 9:52 PM

views 22

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পর্ষদের প্রধান সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাতের পর জানান, এখনো পর্যন্ত এই সফরের নির্দিষ্ট দিনক্ষন জানানো না হলেও সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে। শ্রী দোভাল বলেন, ভা...

August 7, 2025 9:51 PM

views 16

খাদ্য ও গণবন্টন দপ্তর,  ভেজিটেবল ওয়েল বা উদ্ভিজ্জ তেল দ্রব্য, তার উৎপাদন ও যোগানের নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১১ র নির্দেশ সংশোধন করেছে।

খাদ্য ও গণবন্টন দপ্তর,  ভেজিটেবল ওয়েল বা উদ্ভিজ্জ তেল দ্রব্য, তার উৎপাদন ও যোগানের নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১১ র নির্দেশ সংশোধন করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনের ফলে ২০০৮ সালের পরিসংখ্যান আইনের অধীনে ভোজ্য তেলের ক্ষেত্রে তথ্য সংগ্রহের বিষয়টি আরো শক্তিশালী হবে। ভোজ্যতেলের মূল্য শৃঙ্খলের স...

August 7, 2025 9:46 PM

views 15

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার উত্তর পশ্চিমাংশে একটি পুলিশের গাড়ীতে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার উত্তর পশ্চিমাংশে একটি পুলিশের গাড়ীতে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত আরো ১৪ জন। জানা গেছে, পেতে রাখা আই ই ডি ফেটেই এই ঘটনা। পুলিশ কর্মী সহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।