December 22, 2025 1:02 PM

views 23

দিল্লি-মুম্বাইগামী বিমান উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে

দিল্লি-মুম্বাইগামী বিমান উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। মন্ত্রকের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দপ্তরের মহা নির্দেশককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে। ওই বিমানের যাত্রীদের সকল সহায়তা প্রদান...

December 22, 2025 12:58 PM

views 36

দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকনিক্যাল সমস্যার কারণে মুম্বইগামী ফ্লাইটের জরুরি অবতরতণ

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যে টেকনিক্যাল সমস্যার কারণে আজ সকালে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট AI-887 জরুরি অবতরতণ করে। বিমানের ইঞ্জিনে গুরুতর ত্রুটি সামনে আসতেই,  ইমার্জেন্সি প্রসিডিওর অনুসরণ করে পাইলট তড়িঘড়ি বিমান ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্...

December 22, 2025 12:56 PM

views 22

IMD জানিয়েছে, আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, বিহার ও উত্তরপ্রদেশে দিনের বেলায় অতিরিক্ত শীত অনুভুত হবে

IMD - ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, বিহার ও উত্তরপ্রদেশে দিনের বেলায় অতিরিক্ত শীত অনুভুত হবে । পূর্ব উত্তরপ্রদেশে আজ রাত ও আগামীকাল সকালে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর মধ্যপ্রদেশে আজ ঘন কু...

December 22, 2025 12:54 PM

views 50

বিশাখাপত্তনমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে ভারতের মহিলা দল শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে

বিশাখাপত্তনমে গতকাল মহিলাদের প্রথম টি -২০ ক্রিকেট ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ভারত পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। টসে জিতে গতকাল ভারত শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়। শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তোলে। ভীষ্মি গুনারত্নে ৩৯ রান করেন। ১২২ রানের লক্ষ্যমা...

December 22, 2025 12:53 PM

views 49

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সংসদের শীতকালীন অধিবেশনে পাস হওয়া শান্তি বিলে অনুমোদন দিয়েছে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হওয়া পরমাণু সংক্রান্ত শান্তি বিল এর সম্মতি দিয়েছেন। ভারতের শক্তির যোগানকে সুনিশ্চিত করতে, এই SHANTI বিল একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। এই বিলের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে আধুনিক, সুসংগঠিত ও ভবিষ্যৎমুখী করে তোলার লক্ষ্য...

December 22, 2025 12:51 PM

views 364

মহারাষ্ট্রের পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-শিবসেনা এবং এন সি পি-র মহাযুতি জোট জয়লাভ করেছে

মহারাষ্ট্রের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপির মহাজোট জয়লাভ করেছে।  ২০৭টি সভাপতি পদ জিতেছে তাঁরা।  অন্যদিকে বিরোধী মহা বিকাশ আঘাদির ৪৪ টি আসনে জিতেছে। মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন কমিশনের মতে, বিজেপি ১১৭টি পৌরসভার সভাপতি পদ জিতেছে, শিবসেনা ৫৩টি এবং এনসিপি ৩৭টি পদে জিতেছে। কংগ্রে...

December 22, 2025 12:46 PM

views 323

আরাবল্লি অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি এলাকা সুরক্ষিত থাকায় বাস্তুতন্ত্রের ওপর এখনই কোন প্রভাব পড়বে না বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।

আরাবল্লী পাহাড়ের পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য  ও আতঙ্ক ছড়ান হচ্ছে বলে    সরকার   জানিয়েছে ।  আরাবল্লী অঞ্চলের পরিবেশের ওপর এখনি কোন  বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে ।  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অরন্যের বিস্তৃতি , পরিবেশ সংবেদনশীল অঞ্চল ঘোষণা ও খনন ক...

December 21, 2025 10:00 PM

views 220

পশ্চিমবঙ্গ  পুলিশের উদ্যোগে ময়না তদন্তের রিপোর্ট  সহজে ও দ্রুত সংগ্রহের জন্য নতুন Post Mortem Portal-এর শুভ উদ্বোধন করা হয়েছে

পশ্চিমবঙ্গ  পুলিশের উদ্যোগে ময়না তদন্তের রিপোর্ট  সহজে ও দ্রুত সংগ্রহের জন্য নতুন Post Mortem Portal-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই আধুনিক অনলাইন পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ এখন স্বচ্ছ, নিরাপদ ও সময়সাশ্রয়ী পদ্ধতিতে ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন, যা জনসেবার মান আরও উন্নত করবে। ওয়েবসাইট-...

December 21, 2025 9:57 PM

views 25

দুর্নীতি মামলায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে প্রতিবাদের জন্য তাঁর সমর্থকদের আহ্বান জানিয়েছেন

তোশাখানা ২ দুর্নীতি মামলায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে প্রতিবাদের জন্য তাঁর সমর্থকদের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলে,  প্রতিবাদের আগে ইমরানের প্রতি সংহতি সমাবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।   বিবৃতিতে আরও বল...

December 21, 2025 9:55 PM

views 28

দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট র‍্যান্ড অঞ্চলে আজ বন্দুকবাজদের গুলিতে অন্তত ৯ জন নিহত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট র‍্যান্ড অঞ্চলে আজ বন্দুকবাজদের গুলিতে অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গের কাছে অবস্থিত একটি শহরে।  এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।  ঘটনার তদন্ত শুরু হয়েছে।