September 14, 2025 10:55 PM

views 33

ভারতীয় আবহাওয়া দপ্তর, আগামী তিনদিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ও মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর- IMD, আগামী তিনদিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ও মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুনাচল প্রদেশ, আসাম,মেঘালয়,বিহার, কোঙ্কণ , গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠয়াওয়ারা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ , সিকিম এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামীকাল ভারী থেকে অতিভারি...

September 14, 2025 9:37 PM

views 16

সেনা বাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছেছেন।

সেনা বাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির বহু সাধারণ কর্মী সমর্থকরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্ত...

September 14, 2025 7:30 PM

views 20

হং কং ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ভারতের লক্ষ্য সেন পরাজিত হয়েছেন।

হং কং ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ভারতের লক্ষ্য সেন পরাজিত হয়েছেন। ফাইনালে আজ তিনি  চিনা প্রতিদ্বন্দ্বী লি শিফেং এর কাছে ১৫-২১, ১২-২১ গেমে হেরে যান। অন্যদিকে , এই প্রতিযোগিতার পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি জুটিও  চীনের লিয়া...

September 14, 2025 7:27 PM

views 17

বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ২০৪৭ সালের মধ্যে ভারত ৩০ লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ২০৪৭ সালের মধ্যে ভারত ৩০ লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে। নতুন দিল্লিতে আজ একটি সংবাদ সংস্থার বার্ষিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ব্যয় নিয়ন্ত্রণ ছিল সরকারের অগ্রাধিকার। রিজার্ভ ব্যাং...

September 14, 2025 7:25 PM

views 14

রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বেজিংয়ের উপর ৫০-১০০% শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আহ্বানের তীব্র সমালোচনা করেছে চীন।

রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বেজিংয়ের উপর ৫০-১০০% শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আহ্বানের তীব্র সমালোচনা করেছে চীন। স্লোভেনিয়ায় এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুদ্ধ সমস্যার সমাধান করতে পারে না , বরং নিষেধাজ্ঞাগুলি পরিস্থিতি জটিল করে তু...

September 14, 2025 7:21 PM

views 31

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রির মতো উৎসবের মরশুমের আগে জিএসটি ২.০ চালু করা হয়। এ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রির মতো উৎসবের মরশুমের আগে জিএসটি ২.০ চালু করা হয়। এতে উপকৃত হবেন প্রতিটি ভারতীয়। আজ চেন্নাইতে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের এক যৌথ সম্মেলনে তিনি বলেন যে প্রায় ৯৯ শতাংশ পণ্যের জন্য জিএসটি ১২ থেকে ৫ শতাংশে কম...

September 14, 2025 5:54 PM

views 561

আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করছেন বিচারপতি টিএস শিবাজ্ঞানম।

আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করছেন বিচারপতি টিএস শিবাজ্ঞানম। মাদ্রাজ হাইকোর্ট থেকে ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি।পরে ২০২৩ সালের ১১ মে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। আগামীকাল কলকাতা হাইকোর্ট বা...

September 14, 2025 5:28 PM

views 23

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার জনবিন্যাস পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার জনবিন্যাস পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে। জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে , এটি একটি বড়ো চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।  এ প্রসঙ্গে সারা দেশে তিনি জনবিন্যাস মিশন শুরুর কথা উল্লেখ করেন।  প্রধানমন্ত্রী আজ অসমে ১৮ হাজার ৫০০ কোটি টাক...

September 14, 2025 12:15 PM

views 42

লন্ডনে গতকাল প্রায় এক লক্ষ মানুষ অভিবাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিলে হেঁটেছেন

লন্ডনে গতকাল প্রায় এক লক্ষ মানুষ অভিবাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিলে হেঁটেছেন। সাম্প্রতিককালে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় দক্ষিণপন্থী বিক্ষোভ। প্রতিবাদীদের সঙ্গে পুলিশের সঙ্ঘর্ষ বাঁধলে ২৬ জন পুলিশ অফিসার আহত হন।চরম দক্ষিণপন্থী রাজনীতিবিদ টমি রবিনসন ছিলেন এই মিছিলের আহ্বায়ক।দক্ষিণপন্থীদের কর্মস...

September 14, 2025 12:14 PM

views 15

বাংলাদেশের প্রবাদপ্রতিম লোকসঙ্গীত গায়িকা ফরিদা পারভিন গতরাতে প্রয়াত হয়েছেন

বাংলাদেশের প্রবাদপ্রতিম লোকসঙ্গীত গায়িকা ফরিদা পারভিন গতরাতে প্রয়াত হয়েছেন। লালনগীতির রানী বলে পরিচিত ফরিদার বয়স হয়েছিল ৭০। তিনি দীর্ঘ দিন ধরে কিডনির অসুখ জনিত জটিলতায় ভুগছিলেন। দেশ বিদেশে লালন সঙ্গীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য।