December 26, 2025 9:59 AM

views 41

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে, এই বছর ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২০ জন শিশুকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। যারা সাহস, খেলাধুলা এবং সমাজসেবাসহ ...

December 26, 2025 9:58 AM

views 56

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার -পি এম আর বি পি-এর বিজয়ীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দশম শিখ ধর্মগুরু শ্রী ...

December 25, 2025 10:09 PM

views 24

ওড়িশায় আজ ভোরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এক শীর্ষ মাওবাদী নেতা মারা পড়েছে

ওড়িশায় আজ ভোরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এক শীর্ষ মাওবাদী নেতা মারা পড়েছে। তার মাথার দাম ছিল এক কোটি দশ লক্ষ টাকা। নিহত ওই মাওবাদী নেতা গণেশ উইকেকে নিষিদ্ধ সি পি আই এম (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহত ওই মাওবাদী বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি বড় মাওবাদী হামলার ঘটনায় য...

December 25, 2025 9:48 PM

views 84

ভারতীয় রেল আগামীকাল থেকে তাদের ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে।

ভারতীয় রেল আগামীকাল থেকে তাদের ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে। এই সংশোধিত ভাড়া কাঠামোয় শহরতলির ট্রেন পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ার কোনও পরিবর্তন করা হয়নি। সংশোধিত ভাড়া, আগামীকাল থেকে নতুন টিকিট কাটার ক্ষেত্রে কার্যকর হবে। আগে কাটা টিকিটের ক্ষেত্রে কোনও অতিরিক্ত মূল্য দিতে হবে না। সাধারণ দ্বিতীয় শ্রেণীর...

December 25, 2025 7:25 PM

views 19

পোপ লিও তাঁর প্রথম বড়দিনের ভাষণে গাজা ভূখণ্ডে প্যালেস্তিনীয়দের অবর্ণনীয় দুর্দশার তীব্র নিন্দা করেছেন

পোপ লিও তাঁর প্রথম বড়দিনের ভাষণে গাজা ভূখণ্ডে প্যালেস্তিনীয়দের অবর্ণনীয় দুর্দশার তীব্র নিন্দা করেছেন। প্রথম মার্কিন পোপ লিও চলতি বছরের মে মাসে নির্বাচিত হন। উল্লেখ্য, গত দু’বছর ধরে বোমা হামলা ও সামরিক অভিযানের পর চলতি বছরের অক্টোবর মাসে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, এই অঞ্চলে ম...

December 25, 2025 7:24 PM

views 22

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লীতে পণ্ডিত মদন মোহন মালব্যর রচনাবলীর দ্বিতীয় তথা শেষ খণ্ড “মহানামা বাঙ্ময়” প্রকাশ করেছেন

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লীতে পণ্ডিত মদন মোহন মালব্যর রচনাবলীর দ্বিতীয় তথা শেষ খণ্ড “মহানামা বাঙ্ময়” প্রকাশ করেছেন। এই উপলক্ষ্যে এক ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, এই গ্রন্থ ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি এবং দেশের সাংস্কৃতিক নবজাগরণের সাক্ষ্য বহন করছে। তিনি বলেন, পণ্ডিত মদন মোহন মা...

December 25, 2025 7:22 PM

views 30

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা হন্ডুরাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছে

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা হন্ডুরাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিন সপ্তাহ আগে ভোটগ্রহণ সমাপ্ত হলেও জালিয়াতি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ফল ঘোষণায় বিলম্ব হয়। সে-দেশের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আসফুরা ৪০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে,...

December 25, 2025 6:08 PM

views 19

নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর মাইদুগুড়ি প্রদেশের একটি মসজিদে গতকাল বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে

নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর মাইদুগুড়ি প্রদেশের একটি মসজিদে গতকাল বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। যদিও, বোকো হারাম এই হামলা চাল...

December 25, 2025 5:39 PM

views 49

ভারতীয় আবহাওয়া বিভাগ(IMD) দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজফফরাবাদে আজ ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে

ভারতীয় আবহাওয়া বিভাগ(IMD) দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজফফরাবাদে আজ ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য...

December 25, 2025 5:34 PM

views 22

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, ওড়িশা নকশালমুক্ত হওয়ার পথে অনেকদূর এগিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, ওড়িশা নকশালমুক্ত হওয়ার পথে অনেকদূর এগিয়েছে। ওড়িশার কান্ধামালে এক বড় অভিযানে কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে সহ ৬ জন নকশালের মৃত্যু, নকশাল মুক্ত ভারতের পথে এক বিরাট পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। সরকার ২০২৬ সালের ৩১ শে মার্চের মধ্যে দেশকে নকশাল মুক্ত ক...