২৬/১১-এর মুম্বাই জঙ্গি হামলার দোষীদের বিচারের কাঠগড়ায় আনার জন্য ভারতের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। হামলার ১৭তম বার্ষিকীতে, ভারতের মার্কিন দূতাবাস ২৬/১১ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে এবং আক্রান্ত অথচ বেঁচে থাকা ব্যক্তিদের ও তাঁদের পরিবারবর্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এই হামলার পরিকল্পনার মুখ্য ভূমিকার জন্য পাকিস্তানি-কানাডীয় নাগরিক তাহাওয়ুর হুসেইন রানাকে বছরের শুরুতে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টি মার্কিন দূতাবাস উল্লেখ করেছে। এই হামলায় ছয়জন আমেরিকার নাগরিক সহ ১৬৬ জন প্রাণ হারান। নাগরিকদের রক্ষা করতে ভারতের পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের অঙ্গীকারের কথা মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস পুনর্ব্যক্ত করেছে।
Site Admin | November 26, 2025 9:41 PM
২৬/১১-এর মুম্বাই জঙ্গি হামলার দোষীদের বিচারের কাঠগড়ায় আনার জন্য ভারতের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে।