May 2, 2026 11:50 AM

printer

২০২৭ সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউসলিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে।

২০২৭ সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউসলিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ১৫ দিনের ‘সেলফ-এনুমারেশন’ বা স্ব-গণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা পরশু শেষ হয়েছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল জানিয়েছে যে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশসহ রাজ্যগুলোতে আজ থেকে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে, সেখানে আগামী ৩০শে মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

অন্যদিকে, গতকাল থেকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD) এলাকা, রাজস্থান, মহারাষ্ট্র, মেঘালয় এবং ঝাড়খণ্ডে স্ব-গণনা বা সেলফ-এনুমারেশন প্রক্রিয়া শুরু হলো। এই রাজ্যগুলোর বাসিন্দারা আগামী ১৫ই মে পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৬ই মে থেকে ১৪ই জুন পর্যন্ত ওই এলাকাগুলোতে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ চালাবেন।

প্রতিবেশী রাজ্য বিহারের ক্ষেত্রে গতকালই ১৫ দিনের স্ব-গণনার সময়সীমা শেষ হচ্ছে। ফলে আজ থেকেই বিহারে সরাসরি তথ্য সংগ্রহের কাজ শুরু হবে, যা চলবে আগামী ৩১শে মে পর্যন্ত।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।