২০২৫ এর ডিসেম্বর মাসে দেশে মোট পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় বেড়েছে ৬.১ শতাংশ। এ সময়ে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। ডিসেম্বর, ২০২৪-এ এই অঙ্ক ছিল এক লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বেশি।
গত মাসে কেন্দ্রীয় জিএসটি CGST আদায় হয়েছে ৩৪ হাজার ২৮৯ কোটি টাকা এবং রাজ্য জিএসটি SGST বাবদ আদায় হয়েছে ৪১,৩৬৮ কোটি টাকা। সুসংহত GST বা IGST আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮,৮৯৪ কোটি টাকা তে।