November 22, 2025 9:06 AM

printer

২০২১ সালে কলকাতার রিজেক্ট পার্ক থানা এলাকায় ম্যানহোল পরিস্কার করতে নেমে চার জনের  মৃত্যু ও তিন জনের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ-এর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

২০২১ সালে কলকাতার রিজেক্ট পার্ক থানা এলাকায় ম্যানহোল পরিস্কার করতে নেমে চার জনের  মৃত্যু ও তিন জনের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ-এর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালী চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার নিকাশি দপ্তরকে তিন মাসের মধ্যে মৃতদের পরিবারকে  মোট ৩০ লক্ষ টাকা করে দিতে বলেছেন। তবে আগে ১০ লক্ষ টাকা দেওয়া হয়ে যাওয়ায়, বাকি ২০ লক্ষ টাকা এখন দিতে হবে। এছাড়া, আহতদের ২ মাসের মধ্যে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

পাশাপাশি সরকারকে ৩০ দিনের মধ্যে ‘ম্যানুয়াল স্ক্যাভেনজার এক্ট ২০১৩’ অনুযায়ী  গাইডলাইন বানানোর নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ পালন করা হল কিনা,  তা’ জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।