January 7, 2026 9:47 PM

printer

২০১৬ সালের অযোগ্য চিহ্নিত এক হাজার ৮০৬ জন শিক্ষকের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে ফের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

২০১৬ সালের অযোগ্য চিহ্নিত এক হাজার ৮০৬ জন শিক্ষকের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে ফের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, তালিকায় স্কুল, জেলা সহ র‍্যাঙ্কজাম্প, ওএমআর শিটে কারচুপি অর্থাত্ কোন ক্যাটেগরিতে সংশ্লিষ্ট শিক্ষক অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন, তার উল্লেখ থাকতে হবে। ১১ ফেব্রুয়ারীর মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। ঐদিনই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, এর আগেও গত বছর নভেম্বরে কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ তথ্য সহ এসএসসি-কে অযোগ্য চিহ্নিতদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন।

এদিকে, কোন নথির ভিত্তিতে তাদের অযোগ্য হিসাবে চিহ্নিত করা হল, তা প্রকাশ্যে আনার দাবিতে ২০১৬র অযোগ্য চিহ্নিত প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলায়  জমা করা চার্জসিট এবং নথির কপি তাদের দেওয়ার  আবেদন করছেন অযোগ্য চিহ্নিতরা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।