April 18, 2026 1:17 PM

printer

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির সুরক্ষায় ব্রিটেন ও ফ্রান্সের উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রনের কথা ভারত আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছে।

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির সুরক্ষায় ব্রিটেন ও ফ্রান্সের উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রনের কথা ভারত আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছে। নতুন দিল্লীতে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল একথা জানান। বিশ্বের তৈল বানিজ্যের প্রায় ২০ শতাংশ পরিবহনে সাহায্যকারী এই জলপথে সামূদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের উদ্যোগ আরো জোরদার করেছে। তারই অঙ্গ হিসেবে এই আমন্ত্রণ। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জলপথে বাধামুক্ত পরিবহনের লক্ষ্যে ভারতকে সহযোগিতামূলক পরিকল্পনা জানাতে বলা হয়েছে।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ এলসি প্যালেসে বৈঠকে বসেন। দুই নেতা হরমুজ প্রণালীর বিষয়টি নিয়ে কমপক্ষে ৪০ টি দেশের সঙ্গে একটি ভার্চুয়াল শিখর সম্মেলন আয়োজন করতে চলেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।