হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের প্রস্তাব খতিয়ে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর নিরাপত্তা উপদেষ্টা দলের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিয়েভিট জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক ঐ প্রস্তাব বৈঠকে খতিয়ে দেখা হয়। ট্রাম্প শীঘ্রই এই ব্যাপারে সরাসরি তাঁর বক্তব্য জানাবেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী খোলা এখন গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশই হয় এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে।