October 21, 2024 10:06 PM

printer

স্বাস্হ্য ক্ষেত্রে ১০ দফা দাবি নিয়ে ১৭ দিন ধরে চলা আমরণ অনশন প্রত্যাহার করে নিলেন জুনিয়ার ডাক্তাররা ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আর জি কর কান্ড এবং স্বাস্হ্য ক্ষেত্রে ১০ দফা দাবি নিয়ে ১৭ দিন ধরে চলা আমরণ অনশন প্রত্যাহার করে নিলেন জুনিয়ার ডাক্তাররা । ধর্মতলার অনশন মঞ্চে ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট WBJDF-এর পক্ষে ডাক্তার দেবাশিষ হালদার কিছুক্ষণ আগে সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা পুরোপুরি সন্তুষ্ট না হলেও নির্যাতিতার বাবা-মা-র অনুরোধের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিলেন।

একই সঙ্গে আগামীকালের প্রস্তাবিত স্বাস্হ্য ধর্মঘটও প্রত্যাহারে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।  

শনিবার ফ্রন্টের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে গণ কনভেনশনের। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।