January 11, 2026 9:28 PM

printer

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী আগামীকাল জাতীয় যুব দিবস হিসেবে সারাদেশে পালিত হবে

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী আগামীকাল জাতীয় যুব দিবস হিসেবে সারাদেশে পালিত হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নতুন দিল্লিতে দ্বিতীয় বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ ২০২৬ এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্বকারী যুবা প্রতিনিধিদের পাশাপাশি সারা দেশের প্রায় তিন হাজার যুবার সঙ্গে এদিন প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে যুব নেতৃত্বের ধ্যান-ধারণা এবং কার্যকর করার যোগ্য মতামত নিয়ে প্রধানমন্ত্রীর সামনে চূড়ান্ত  উপস্থাপনা তুলে ধরবেন।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের উন্নয়নের দিক থেকে অগ্রাধিকারের বিষয় এবং দীর্ঘস্থায়ী জাতি গঠনের লক্ষ্য সম্পর্কে অংশগ্রহণকারী যুবাদের নির্বাচিত রচনার সংকলন প্রকাশ করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।