স্বরাষ্ট্রমন্ত্রক, সোনম ওয়াংচুকের এন জি ও –র FCRA সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। জানা গেছে, এন জি ও-টি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে শিক্ষামূলক কর্মসূচীর জন্য সুইডেনের একপক্ষের কাছ থেকে ৪ লক্ষ ৯৩ হাজারের বেশী টাকা পেয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে পড়াশোনার জন্য বিদেশী অনুদান নেওয়া জাতীয় নিরাপত্তা বিঘ্নকারী।
লাদাখ-কে ষষ্ঠ তপশিলের আওতায়ভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সহ চার দফা দাবীতে গতকাল হিংসাত্মক ঘটনার পর গতকাল লেহতে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। কার্গিলে গতকাল সম্পূর্ণ ধর্মঘট পালন করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে দোকান বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারী করেছেন কার্গিলের জেলাশাসক রাকেশ কুমার। আকাশবানীর সংবাদদাতা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে ভাগে ভাগে মোতায়েন রয়েছে সুরক্ষা বাহিনী। যেকোনোরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে।