January 19, 2026 3:29 PM

printer

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এর আগে জানিয়েছিলেন, এসএসসি যেহেতু  যোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি, তাই ওয়েটিং লিস্টে থাকা যোগ্যরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়েসের ক্ষেত্রে ছাড় পাবেন। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ আজ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছেন। একাদশ–দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই নির্দেশ প্রযোজ্য হবে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করে জানায়, চাকরি হারানো যোগ্য প্রার্থীরা নতুন পরীক্ষায় বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এরপরই ওয়েটিংলিস্টে থাকা প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্হ হন। গত ১২-ই ডিসেম্বর হাইকোর্ট তাদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার নির্দেশ দেয়। এরপরই মামলা ওঠে সুপ্রিম কোর্টে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।