June 15, 2025 9:13 PM

printer

স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আগামীকাল শুরু হবে

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আগামীকাল বিকেল পাঁচটা থেকে শুরু হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত।
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে৷ ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে ২৯শে নভেম্বর থেকে। সাধারণ এবং ওবিসি শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের আবেদনের ফি ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ফি ধার্য হয়েছে ২০০ টাকা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নবম-দশমে ২৩,২১২ এবং একাদশ-দ্বাদশে ১২,৫১৪ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।