সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি ‘ব্যক্তির আগে দেশ” নীতিকে আদর্শ হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে বাহিনীর কর্মক্ষমতা মূল্যায়ন, সৈন্যদের অনুপ্রাণিত এবং সামরিক-অসামরিক সম্পর্ক জোরদার করতে জেনারেল দ্বিবেদী কেন্দ্রীয় সেক্টরের বেশকিছু সেনাপোস্ট পরিদর্শন করেন। প্রবীণ এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। পরিদর্শনের সময় সেনাপ্রধান পিথোরাগড় এবং পার্বত্য এলাকার সংলগ্ন পোস্টেগুলিতে মোতায়েন থাকা বাহিনীর কাঠামো পর্যালোচনা করেছেন।
প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত সেনাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি, জেনারেল দ্বিবেদী কঠিন আবহাওয়া এবং রুক্ষ ভূখণ্ডেও সাহস এবং কর্তব্যের প্রতি তাঁদের নিষ্ঠার প্রশংসা করেছেন। কুমায়ুন অঞ্চলের কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।