November 2, 2025 1:48 PM

printer

সেখন ইন্ডিয়ান এয়ার ফোর্স ম্যারাথন ২০২৫ আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে

সেখন ইন্ডিয়ান এয়ার ফোর্স ম্যারাথন ২০২৫ আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। পরমবীর চক্র নির্মল জিৎ সিং সেখনের স্মৃতির উদ্দেশে আয়োজিত এই ম্যারাথনে সশস্ত্র বাহিনীর কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিকরা অংশ নেবেন। ম্যারাথনটি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হয়ে সেখানেই সমাপ্ত হবে। দিল্লি ট্র্যাফিক পুলিশ এই ম্যারাথনের জন্য নির্দেশিকা জারি করেছে। ২১ কিলোমিটারেরও বেশি হাফ-ম্যারাথন ভোর ৫টা ৩০ মিনিটে, ১০ কিলোমিটার ম্যারাথন সকাল ৬টা ৩০ মিনিটে এবং ৫ কিলোমিটার ম্যারাথন সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যারাথন রুটে ভোর ৪ টে ৪৫ থেকে সকাল ১০ টা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।