May 10, 2026 11:43 AM

printer

সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ-২-এ স্বর্ণপদক জিতল ভারতের মহিলা রিকার্ভ দল।

সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ-২-এ স্বর্ণপদক জিতল ভারতের মহিলা রিকার্ভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহোদকে নিয়ে তৈরি ভারতীয় দল আয়োজক চীনকে শুট-অফে পরাজিত করে। ব্যবধান হয় ৫-৪। শুট-অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ ৯ স্কোর করে ভারতের ২০২১ সালের পর বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করেন।

এর আগে সেমিফাইনালে ভারত, ১০ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় ভারত।

এদিকে ভারতের সামনে আরও একটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে। রিকার্ভ তিরন্দাজিতে সিমরনজিৎ কৌর সেমিফাইনালে নামবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।